লৌহজংয়ে মরহুম হামিদুর রহমান সিনহা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫-ফাইনাল খেলা অনুষ্ঠিত

0
1
লৌহজংয়ে মরহুম হামিদুর রহমান সিনহা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫-ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ৭ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ২৪ জিলহজ, ১৪৪৬ হিজরী।

বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : শ্রীনগর প্রতিনিধি : অনলাইন ডেস্ক : লৌহজংয়ে অনুষ্ঠিত  হলো মরহুম হামিদুর রহমান সিনহা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট (২০২৫) ফাইনাল খেলা গত শুক্রবার (২০ জুন) বিকেলে উপজেলার কলমা হাই স্কুল মাঠে এই বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় কলমা ইউনিয়ন একাদশ ও হলদিয়া ইউনিয়ন একাদশ।

চোখধাঁধানো এই ম্যাচে শুরু থেকেই উভয় দলই আক্রমণ ও পাল্টা আক্রমণে মাঠ কাঁপিয়ে তোলে। নির্ধারিত সময়ের খেলায় ১-১ গোলের সমতা বজায় থাকায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। পেনাল্টিতে ৩-২ গোলে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে স্বাগতিক কলমা ইউনিয়ন একাদশ। রানার্সআপ হয় হলদিয়া ইউনিয়ন একাদশ।
এসময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা,এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য আতোয়ার হোসেন বাবুল, মোঃ শহিদুল ইসলাম শাহীন কমিশনার, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আমির হোসেন দোলন, মেজর (অবঃ)মাসুদুর রহমান কাইয়ুম,হাবিবুর রহমান অপু চাকলাদার,সেলিনা আক্তার,পাপিয়াইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক মুজিবুর রহমান দেওয়ান, জেলা মহিলা দলের সদস্য সচিব বিউটি আক্তার তিষা, জেলা স্বেচ্ছাসেবক সিনিয়র সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম,টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব আক্তার হোসেন মোল্লা, কলমা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম তুহিন।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন