লৌহজংয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালন

0
1
লৌহজংয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালন

প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ।। ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ (শরৎ কাল)।। ২৩ রবিউস সানি ১৪৪৭ হিজরী।

বিক্রমপুর খবর: মিজানুর রহমান ঝিলু :হাত ধোয়ার নায়ক হোন- প্রতিপাদ্য ধারণ করে লৌহজংয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলার আটিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল র‍্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া প্রশিক্ষণ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নেছার উদ্দিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মো. কামরুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. এনায়েতুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. উজ্জ্বল মুন্সী প্রমুখ। শিক্ষার্থীদের হাত ধোয়া প্রশিক্ষণ দেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নাজমুল হোসাইন।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন