প্রকাশিত : রবিবার ২২ সেপ্টেম্বর ২০২৪, খ্রিষ্টাব্দ ৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল ), ১৮ বরিউল আউয়াল ১৪৪৬ হিজরি।
বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমা ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা হয়েছে।
আজ শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার কলমা ইউনিয়নের শরিফাবাদ খেলার lমাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
কলমা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব কে এম রিয়াজুল ইসলাম তুহিনের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মো. বাদল পাঠানের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ৷
উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব হাবিবুর রহমান অপু চাকলাদার।
জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সালাম মোল্লা, উপজেলা যুব দলের আহবায়ক মুক্তার হোসেন খান, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আতাউর রহমান খান, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব দোলন খান, সিনিয়র যুগ্ম আহবায়ক তানভীর আহমেদ অভি, ছাত্র দলের আহবায়ক মুরাদ হোসেন,
উপজেলা মহিলা দলের সম্পাদিকা আলেয়া ইসলাম প্রমুখ
(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
















































