লৌহজংয়ে প্রথম নারী নির্বাহী অফিসার ফারজানা ববি মিতু

0
0
লৌহজংয়ে প্রথম নারী নির্বাহী অফিসার ফারজানা ববি মিতু

প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ।। ১১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ (হেমন্ত কাল)।। ৪ জমাদিউস সানি ১৪৪৭ হিজরী।

বিক্রমপুর খবর: লৌহজং প্রতিনিধি : মুন্সীগঞ্জ জেলার গজারিয়া, টঙ্গীবাড়ী ও লৌহজং উপজেলায় নতুন করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদায়ন করেছে সরকার। এর মধ্যে লৌহজং উপজেলার নতুন নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারজানা ববি মিতু।

এর আগে তিনি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)-তে এক্সিকিউটিভ ম্যাজিস্টেট হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। প্রশাসনিক কর্মকাণ্ডে তার অভিজ্ঞতা ও দক্ষতা নতুন দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
ফারজানা ববি মিতু ৩৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি ইতোপূর্বে টঙ্গীবাড়ি উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 ১৯৮২ সালে লৌহজং উপজেলা গঠিত হওয়ার পর এই প্রথম কোনো নারী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে এখানে দায়িত্ব গ্রহণ করলেন, যা উপজেলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও গর্বের অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন