লৌহজংয়ে নির্বাচন ও গণভোটের প্রচারে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’

0
0
লৌহজংয়ে নির্বাচন ও গণভোটের প্রচারে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’

প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ।। ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)।। ৮ রজব ১৪৪৭ হিজরী।

বিক্রমপুর খবর: লৌহজং প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে বিশেষ প্রচারণা চালাচ্ছে অন্তবর্তী সরকার৷ এ উপলক্ষে দেশব্যাপী জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে ভ্রাম্যমাণ ভোটের গাড়ি বা ‘সুপার ক্যারাভান’৷ এরই অংশ হিসেবে সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা ঘোড়দৌড় বাজার সাবেক থানা মাঠে বিশেষ প্রচারণা চালায় ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’৷

এ সময় সুপার ক্যারাভান ঘিরে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উপস্থিতি ও আগ্রহ লক্ষ্য করা গেছে৷
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বাসিত সাত্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা রেজাউল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সুধীজন৷ উল্লেখ্য, এর আগে গত সোমবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ভোটের গাড়ির উদ্বোধন করা হয়।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন