প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ৮ মহরম, ১৪৪৭ হিজরী।
বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি :মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের নয়টি প্রাথমিক বিদ্যালয়ের ১ হাজার ১২০ জন শিক্ষার্থীর মাঝে ৩ হাজার ১০০টি বিভিন্ন ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।
তবে সাতঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৬৫ জন শিক্ষার্থী ফলজ বৃক্ষ ছাড়াও স্কুলড্রেস পেয়েছে। এ উপলক্ষে গতকাল (৩ জুলাই) বৃহস্পতিবার বিকালে উপজেলার সাতঘড়িয়া খেলার মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নেছার উদ্দিন।
খলিলুর রহমান আইডিয়াল হাই স্কুলের ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহমান রিপন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে হলদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল ইউসুফ আজাদ চঞ্চল মোল্লার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জসিম মোল্লা পল্টু। অন্যদের মধ্যে হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, আল-আরাফা ইসিলামী ব্যাংক লৌহজং শাখার ব্যবস্থাপক জাকিউল্লাহ সিদ্দিকী, স্থানীয় ইউপি সদস্য রুবেল আহমেদ রুমেল, মো. হাবিব মোল্লা, সাতঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল বেগম বক্তব্য রাখেন।
জানা যায়, ডাচ ডেইরি লিমিটেডের অর্থায়নে ফলজ বৃক্ষ ও স্কুলড্রেস বিতরণ করা হয়। শিক্ষার্থীদের পাশাপাশি নয়টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাঝেও ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

















































