অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. জয় সরকার ইমন এবং করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নেসার উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান উদ দৌলা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (আবাসিক) মেডিকেল অফিসার ডাঃ বেবী নাজনীন সোহানা, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মো. রেজাউল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মো ইউসুফ ভূইয়া, নির্বাচন কর্মকর্তা জীবন ইবনে মাসুম, লৌহজং কলেজের অধ্যক্ষ মুজাম্মেল হক, উপাধ্যক্ষ সহিদুর রহমান শিকদার, বিশিষ্ট খামারি হিসেবে বক্তব্য রাখেন ওমর ফারুক অবাক।
৩২টি স্টল নিয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান, ফার্ম ও সংগঠনের মোট ৩২টি স্টল প্রদর্শনীতে অংশগ্রহণ করে। এর মধ্যে উল্লেখযোগ্য উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাণিসম্পদ ও ডেলি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় তথ্য কেন্দ্র, ননদ ভাবি আচারী, ভাণ্ডার, নাগেরহাট, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক স্টপ), দি একমি ল্যাবরেটরি, কল্যাণপুর ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ইউনিক এগ্রোভেট ইন্ডাস্ট্রি, বগুড়া, এসিআই এনিমেল হেলথ, দেশ আমার হেলথ, ইয়াং ফিট অ্যান্ড এনিমেল হেলথ (ইয়ন গ্রুপ), নারিশ পোলট্রি ফিড অ্যান্ড হ্যাচারি, আসলাম এগ্রো, শামুরবাড়ি, রয়েল এগ্রো ফার্ম, পালগাঁও, তাফাজ্জল এগ্রো ফার্ম, বড় নওপাড়া, বোরাক এগ্রো ফার্ম, মসদগাঁও, কুদ্দুস আলী গ্রেট ফার্ম, সুলতান এগ্রো ফার্ম, নওপাড়া, আসিফ মুরগি ফার্ম, গাওদিয়া, বিক্রমপুর বাট, কনার হলপট্টি, লৌহজং, ডালিয়া পাখি হাউজ, শামুরবাড়ি, এছাড়া লৌহজং ফায়ার সার্ভিস ও লৌহজং থানা পুলিশও প্রদর্শনীতে অংশগ্রহণ করে।
উদ্যোক্তা ও কৃষকদের প্রাণিসম্পদ উন্নয়নে উদ্বুদ্ধকরণ, অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার ও দেশীয় জাত সংরক্ষণের মাধ্যমে প্রাণিসম্পদ খাতে আরও অগ্রগতি অর্জন সম্ভব। প্রদর্শনীতে অংশগ্রহণকারী উদ্যোক্তা ও কৃষকদের নতুন উদ্ভাবন, আধুনিক খামার ব্যবস্থাপনা এবং প্রাণিসম্পদ উন্নয়নবিষয়ক দিকনির্দেশনা দেওয়া হয়। দিনব্যাপী কার্যক্রম শেষে সমাপনী পর্বে অংশগ্রহণকারী স্টলগুলোর প্রতিনিধিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।