প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ১০ মহরম, ১৪৪৭ হিজরী।
বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : মুন্সীগঞ্জের লৌহজংয়ে দোকানের পেছনে মজুদকৃত ৯০০ সিলিন্ডার এলপিজি গ্যাস উদ্ধার করেছে সেনাবাহিনী। এসময় ভ্রাম্যমান আদালতে ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। গতকাল শনিবার সকালে সেনাবাহিনীর ১৯ বীর, পুলিশ ও প্রশাসন লৌহজং উপজেলার লৌহজং-তেউটিয়া ইউনিয়নের ঘোরদৌড় বাজার এলাকার মেসার্স শেখ এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে সমুদয় গ্যাস সিলিন্ডার উদ্ধার করে। পরে দুপুর ১ টার দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল-ইমরান মেসার্স শেখ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ব্যবসায়ী রুহুল আমিন দীপুকে (৫৪) জরিমানা করেন।
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com












































