লৌহজংয়ের শিমুলিয়া ঘাট থেকে অজ্ঞাত ব্যাক্তির মৃতদেহ উদ্ধার

0
5
লৌহজংয়ের শিমুলিয়া ঘাট থেকে অজ্ঞাত ব্যাক্তির মৃত দেহ উদ্ধার

প্রকাশিত : শনিবার  ১৯ অক্টোবর ২০২৪, খ্রিষ্টাব্দ।। ০৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ(শরৎকাল )।। ১৫ রবিউস সানি ১৪৪৬ হিজরি।

বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট এলাকা থেকে অজ্ঞাত এক ব্যাক্তির (৫০) মৃত দেহ উদ্ধার করেছে পদ্মা সেতু (উত্তর) থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, শনিবার সকাল আনুমানিক ০৭:৩০ ঘটিকার সময় শিমুলিয়া ০৩ নং  ফেরিঘাট পাবলিক টয়লেট এর বিপরীতে পূর্ব পাশে রাস্তার সাইডে অজ্ঞাতনামা (৫০), (পুরুষ মুসলিম) মৃত অবস্থায় দেখে দেলোয়ার হোসেন স্থানীয়দের জানায়। পরবর্তীতে স্থানীয় লোকজন ৯৯৯ ফোন দিলে ৯৯৯ থেকে থানা পুলিশ কে সংবাদ দেয়। তৎক্ষনাৎ পদ্মা সেতু (উত্তর) থানার এসআই সাইফুল ইসলাম সঙ্গীও ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছেন এবং লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। মৃত দেহের কোথায় কোন আঘাতের চিহ্ন নেই মর্মে জানা যায়।  প্রাথমিক ভাবে লাশের কোন পরিচয় পাওয়া যায় নাই। স্থানীয়ভাবে জানা যায়, মৃত  অজ্ঞাতনামা ব্যক্তি পাগল বেশে ২/৩ মাস যাবৎ  শিমুলিয়াঘাট যাত্রী ছাওনিসহ আশপাশ এলাকায় ঘুরাঘুরি করতো।  রাতে যে কোন সময় ঘটনাস্থলে আসে এবং সকালে এলাকাবাসী তাকে মৃত অবস্থায় দেখে। পিবিআই মুন্সীগঞ্জ এর মাধ্যমেও লাশ সনাক্ত করা যায় নাই। এই ব্যাপারে পদ্মা সেতু (উত্তর) থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে মুন্সীগঞ্জ পৌরসভার মাধ্যমে দাফন করা হবে।

(বিজ্ঞাপন)  https://www.facebook.com/3square1

নিউজটি শেয়ার করুন .. ..             

   ‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর

আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন।       

জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন