লৌহজংয়ের বিশিষ্ট সমাজ কর্মী ফজল দপ্তরীর ইন্তেকাল

0
3
লৌহজংয়ের বিশিষ্ট সমাজ কর্মী ফজল দপ্তরীর ইন্তেকাল

প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ২১ শ্রাবন ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ১০ সফর, ১৪৪৭ হিজরী।

বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : লৌহজং উপজেলার সিংহের হাটি গ্রামের দপ্তরী বাড়ি নিবাসী, বিশিষ্ট সমাজ কর্মী মোঃ ফজল দপ্তরী আজ রাত ৯টা ২০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

তিনি দীর্ঘদিন ধরে চক্ষু সমস্যায় চিকিৎসা নিয়ে চলতে ছিলেন। ফজল দপ্তরী অত্র এলাকার সকল শ্রেণী পেশার মানুষের কাছে অত্যন্ত ভালোবাসার মানুষ ছিলেন। নম্র ভদ্র ও একজন আদর্শবান রাজনৈতিক কর্মী হিসেবেও তার পরিচয় ছিল উপজেলার সর্বত্র। ফজল দপ্তরীদের পারিবারিক সংগঠন “দপ্তরী বাড়ি কল্যাণ ফাউন্ডেশন” এর অন্যতম নিবেদিত কর্মী ছিলেন তিনি।
ব্রাহ্মণ গাঁও উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৮৬ ব্যাচের প্রাক্তন ছাত্র ছিলেন মোঃ ফজল দপ্তরী।
আগামীকাল ৬ আগস্ট বুধবার সকাল ১০ ঘটিকায় ফজল দপ্তরীর বাড়ির সামনে সিংহের হাটি মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। দপ্তরী বাড়ি কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে ফজল দপ্তরীর সকল শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের নামাজে জানাজায় অংশগ্রহণ করার জন্য আহ্বান করা হয়েছে।
আমরা ফজল দপ্তরীর অকাল প্রয়াণে গভীর ভাবে শোকাহত এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি ।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন