প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ।। ১১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ (হেমন্ত কাল)।। ৪ জমাদিউস সানি ১৪৪৭ হিজরী।
বিক্রমপুর খবর: লৌহজং প্রতিনিধি : মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নে মেধাবী ও অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে কনকসার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন পরিষদের আয়োজনে এ শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থাবর সম্পত্তি হস্তান্তর করের (১ শতাংশ) বরাদ্দ থেকে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। জানাগেছে, কনকসার ইউনিয়নের সাতটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মোট ৬০টি ব্যাগসহ প্রয়োজনীয় বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কনকসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বিদ্যুৎ আলম মোড়ল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নেছার উদ্দিন।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com









































