রংপুরে শহীদ আবু সাঈদ স্মৃতি স্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন

0
1
রংপুরে শহীদ আবু সাঈদ স্মৃতি স্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন

প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ১লা শ্রাবন ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ২০ মহরম, ১৪৪৭ হিজরী।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ এর স্মরণে স্ট্রিট মেমোরি স্ট্যাম্প, শহীদ আবু সাঈদ তোরণ, মিউজিয়াম ও শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এর পাশাপাশি জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক গৃহিত বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) সকাল ১১টার দিকে শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেনকে সঙ্গে নিয়ে এসব কর্মসূচীর উদ্বোধন করেন অর্ন্তবর্তীকালীন সরকারের ৪ উপদেষ্টা।

এর আগে সকালে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর শওকত আলীসহ শিক্ষক ও কর্মকর্তারা। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীদের নিয়ে একটি শোক র‌্যালি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

গত বছরের এদিনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১ নম্বর গেটের সামনে পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়ে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ১২ ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ। এরপর দেশব্যাপী আন্দোলন বেগবান হয়। একপর্যায়ে সেই আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয়। ফলে ওই বছরের ৫ আগস্ট পতন ঘটে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের।

বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের ১ম শাহাদতবার্ষিকী ও ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষ্যে দিনভর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জুলাই শহীদ দিবসের এসব অনুষ্ঠানে উপস্থিত থাকেন অর্ন্তবর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন