প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ।। ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)।। ৮ রজব ১৪৪৭ হিজরী।
বিক্রমপুর খবর: লৌহজং প্রতিনিধি : মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বিএনপি মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ৷
আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি লৌহজং উপজেলা রিটার্নিং ও নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতুর কাছে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দিয়ে উপজেলা পরিষদ কমপ্লেক্স কার্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের আব্দুস সালাম আজাদ বলেন,
বাংলাদেশের জনগণ ভোটাধিকার ফিরে পেতে চায়৷ আগের নির্বাচন আপনারা দেখেছেন আপনাদের মাধ্যমেই পত্রপত্রিকায় দেখেছি ২০১৪-১৮ ও ২০২৪ সালে নির্বাচনে ২৫ লাখ মৃত ব্যক্তি ভোট দিয়ে গেছে৷ তবে আশা করবো এবারে আর পারবে না৷ তারেক রহমান এই সুযোগ আর দিবেনা বলেই তারেক রহমান আন্দোলন সংগ্রামে জাতিকে ঐক্যবদ্ধ করে তারেক রহমান নেতৃত্বে আজ একটি সুন্দর নির্বাচনের পথে হাটছে বাংলাদেশ৷ আব্দুস সালাম আজাদ তিনি জুলাই আন্দোলনে যারা শাহাদাৎ বরণ করেছেন তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করেন৷
মনোনয়নপত্র জমা দেয়ার আগে সকাল সাড়ে ১০টায় তিনি লৌহজং উপজেলা ঘোড়দৌড় বাজারস্থ বিএনপি প্রধান কার্যালয়ে এক মোনাজাতে অংশ নেন৷
এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক, কেন্দ্রীয় বিএনপির সদস্য বাবুল আহমেদ, লৌহজং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব কোহিনুর শিকদার, টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক, ওমর ফারুক অবাক, বাদল হোসেন হাওলাদারসহ অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com














































