মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ

0
4
মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ

প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ।। ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ (হেমন্ত কাল)।। ১১ জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরী।

বিক্রমপুর খবর: শ্রীনগর প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এতে মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনে দলীয় মনোনয়ন পান শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

মনোনয়ন পাওয়ার পরই তিনি এলাকাবাসীর উদ্দেশে প্রতিশ্রুতি দেন জনগণ যদি আমাকে বিজয়ী করেন, তাহলে একটি প্রতিশ্রুতিও অপূর্ণ থাকবে না।

মনোনয়ন ঘোষণার পরপরই স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, এলাকার উন্নয়ন বঞ্চিত মানুষ দীর্ঘদিন ধরে পরিবর্তনের অপেক্ষায় আছে। আমি ব্যক্তিগত স্বার্থে নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও উন্নত জীবনযাত্রা গড়তে মাঠে নেমেছি। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ও কর্মসংস্থান এই পাঁচ খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করব।
তিনি আরও বলেন, আমার রাজনীতি প্রতিশ্রুতির নয়, বাস্তবায়নের। তাই নির্বাচনে জয়ী হলে প্রতিটি কথা, প্রতিটি অঙ্গীকার আমি কাজে প্রমাণ করব। তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতৃত্ব সবাই মিলে একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশের লড়াইয়ের আমি জনগণের পাশে থাকব।
স্থানীয় ভোটারদের অনেকেই মনে করছেন, দীর্ঘদিন ধরে দলীয় সংগঠন ও মানুষের পাশে থাকার কারণেই শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এ আসনে শক্ত অবস্থানে আছেন।
একইসঙ্গে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনটি হবে অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন, আর এই লড়াইয়ে বিএনপির পক্ষ থেকে মুখ্য ভূমিকা নিতে পারেন শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন