প্রকাশিত: বুধবার ১৪ মে, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ৩১শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)।। ১৫ই জিলকদ, ১৪৪৬ হিজরী।
বিক্রমপুর খবর : মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জে লঞ্চঘাটে যাত্রাবিরতির সময় থেমে থাকা লঞ্চে দুই তরুণীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় অভিযুক্ত জিহাদ হাসানকে (২৪) দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার (১২ মে) মুন্সীগঞ্জ আমলি আদালত-১ এ আসামি জিহাদকে হাজির করলে দুপুর ১টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা মুক্তারপুর নৌ পুলিশ ফাড়ির এসআই ইমরান আহমেদ এর উপস্থিতিতে রিমান্ডের আবেদন শুনানি শেষে আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত রোববার (১১ মে) জিহাদের এর বিরুদ্ধে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে আনা হলে ওই আদালতের বিচারক আজ রিমান্ডের আবেদন শুনানীর তারিখ ধার্য করাসহ আসামিকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, গেলো শুক্রবার মুন্সীগঞ্জে যাত্রাবিরতির থেমে থাকা লঞ্চে দুই তরুণীকে প্রকাশ্যে মারধরের যৌন নিপীড়ন, বেআইনি জনতাবদ্ধে মারধর করে ভাঙচুর, ক্ষতি ও হুমকির অপরাধে প্রেক্ষিতে মুক্তারপুর নৌপুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মিলন বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারাসহ পেনাল কোডের অন্যান্য ধারায় মুন্সীগঞ্জ থানায় জিহাদসহ অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করে মামলা করেন।
এ ঘটনায় শনিবার দুপুরে আসামি নেহাল মুন্সীগঞ্জ সদর থানায় স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। ওই দিন পুলিশ তাকে আটক দেখায়।
মামলার বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম রোববার গণমাধ্যমকে বলেন, ‘শুক্রবার ১৯-২০ বছর বয়সী দুই তরুণীকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সে ঘটনার প্রেক্ষিতে শনিবার আমরা জিহাদকে থানায় আসতে বলি। সে থানায় আসলে তাকে আটক করি। ঘটনার মামলা করার জন্য ওই তরুণীদের ও লঞ্চ কর্তৃপক্ষকেও অভিযোগ দিতে বলা হলে তারা থানায় আসেনি। সব শেষে রোববার সকালে মুক্তারপুর নৌপুলিশ বাদি হয়ে মারধর, লঞ্চ ভাঙচুর এবং লঞ্চে লুটপাটের ঘটনায় মামলা করেছে। মামলায় একজনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাত আরও ২০-২৫ জন আসামি রয়েছে। মামলাটি নৌ পুলিশ তদন্ত করবে। নেহাল আহমেদকে আজ আদালতে পাঠানো হয়েছে। লঞ্চের মারধরের ঘটনায় আটক নেহাল আহমেদ অনুতপ্ত হয়ে তিনি বলেছেন, তার ভুল সে বুঝতে পেরেছে, আইনের প্রতি তিনি শ্রদ্ধাশীল। তাই নিজেই থানায় গিয়েছিলেন।’
আদালতের কোর্ট পুলিশের পরিদর্শক মো. কামরুল ইসলাম মিঞা জানান, ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আসামি জিহাদকে গতকাল আদালতে আনা হয়েছে। সোমবার তাকে আদালতে নেওয়ার পরে মামলার তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে শুনানি শেষে আদালত আসামির বিরুদ্ধে দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com











































