প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ১০ মহরম, ১৪৪৭ হিজরী।
বিক্রমপুর খবর : মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জে অবিভক্ত ভারতের বঙ্গীয় আইন পরিষদ, পাকিস্তান প্রাদেশিক ও পাকিস্তান জাতীয় পরিষদের প্রাক্তন সদস্য আলহাজ্ব আব্দুল হাকিম বিক্রমপুরির ৩৯ তম মৃত্যু বার্ষিকী উদযাপিত হয়েছে।
শনিবার এ উপলক্ষে কাজী কমরউদ্দিন গভঃ ইনষ্টিটিউশনে আব্দুল হাকিম বিক্রমপুরী স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগার এবং অনু মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যেগে দোয়া মাহফিল এবং মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়।জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তির চেক প্রদান করেন। কে কে গভ: ইনষ্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ডিএমডি মোঃ জয়নার আবেদীন, বিশিষ্ট ব্যবসায়ী এনামুল ইসলাম বাবুল , সাবেক মেয়র মোঃ মজিবুর রহমান , সাবেক পিপি এডভোকেট আশরাফ উল ইসলাম , সাংবাদিক ও প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান প্রমুখ।
প্রসঙ্গত: আব্দুল হাকিম বিক্রমপুরী ১৯৩৬ সাল থেকে ১৯৬৫ সার পর্যন্ত দীর্ঘ ২৯ বছর অবিভক্ত ভারতের বঙ্গীয় আইন পরিষদ ও পাকিস্তান প্রাদেশিক ও পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ছিলেন।এছাড়া তিনি মুন্সীগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা ও পাঠাগার গড়ে তোলেন।গ্রামের কথা নামে মুন্সীগঞ্জ থেকে একটি পাক্ষিক পত্রিকা প্রকাশ করতেন।চীনে ইসলাম , সাহিত্য কথা পানের বোরজ প্রভৃতি তার সাহিত্য কর্ম।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com







































