মুন্সীগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে মারধর, দোকান ও ঘর দখলের অভিযোগ

0
2
মুন্সীগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে মারধর, দোকান ও ঘর দখলের অভিযোগ

প্রকাশিত : শুক্রবার ২৮ মার্চ, ২০২৫খ্রিষ্টাব্দ।। ১৪ই চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ (বসন্ত কাল)।। ২৭ রমজান, ১৪৪৬ হিজরী।

বিক্রমপুর খবর : মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জ সদরের পশ্চিম  মুক্তারপুর এলাকায়  প্রবাসী ভাইয়ের স্ত্রীকে মারধর ও ৬ টি দোকান ও   ঘর দখলের অভিযোগ উঠেছে পঞ্চসার  ইউনিয়ন ৮ নং ওয়ার্ড  বিএনপি সাধারণ সম্পাদক মো: আনিছের বিরুদ্ধে। গত বুধবার সকাল ১০ টায় পশ্চিম মুক্তারপুরের প্রবাসী মো: সিরাজুল ইসলামের স্ত্রী উন্মে হাবিবাকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মারধর করে তার দেবর  বিএনপি নেতা রফিকুল ইসলাম আনিছ (৪০),  সাহেলা আক্তার (৩৪) ও  শহিদুল ইসলাম শিরিন (৫০) গং।

এই ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় একটি জিডি করেছেন প্রবাসীর স্ত্রী ভুক্তভোগী উম্মে হাবিবা। এর আগে ৬ টি নির্মিত দোকান ও বসত ঘর দখল করায় মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ কোর্টে একটি সিআর মামলা হয়। যার সিআর মামলা নং – ৬২২/২০২৩ খ্রিঃ ধারা-৪০৬/৪২০/৫০৬।

ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী উম্মে হাবিবা জানান, আমার স্বামী সিরাজুল ইসলাম  একজন প্রবাসী। আমার স্বামী প্রবাসে থাকার কারণে  ০১নং বিবাদী মো: রফিকুল ইসলাম আনিছ আমার স্বামীর জায়গায় নির্মিত দোকানঘর ০৬টি সহ বসত ঘর তাকে দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে উক্ত জায়গা জমি ও দোকানসহ সব কিছু  বিবাদী আমাকে না দিয়ে বরং একাই ভোগদখল করছে। এ  বিষয়ে আমি মুন্সীগঞ্জ কোর্টে সিআর মামলা নং- ৬২২/২০২৩ খ্রিঃ ধারা-৪০৬/৪২০/৫০৬ দায়ের করি।এ সিআর মামলায় ০১নং বিবাদী কোর্টে মুচলেকা দিয়ে আসে যে, উক্ত জায়গা জমি ও দোকানপাট আমাকে বুজিয়া দিবে।  দোকানপাট ও জায়গা জমির বিষয়ে বুজিয়ে

 দেওয়ার কথা বলতে গেলে গত বুধবার (২৬ মার্চ ২০২৫)  সকালে     রফিকুল ইসলাম আনিছ (৪০),  সাহেলা আক্তার (৩৪) ও  শহিদুল ইসলাম শিরিন (৫০) আমাকে বাসা থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়।  আমাকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে মেরে নীলাফুলা জখম করে। উক্ত বিবাদীরা আমাকে হুমকি প্রদান করে।  মামলা তুলে না নিলে প্রাণনাশের হুমকি দেয়। পরে আমি আমার আত্মীয় স্বজনদের সহযোগিতায় মুন্সীগঞ্জ সদর হাসপাতালে এসে চিকিৎসা গ্রহন করি। আমার স্বামী প্রবাসে থাকায় আমাদের উপর নির্যাতন করছে। আমি প্রশাসনের কাছে তদন্ত সাপেক্ষে এর বিচার চাই। বৈধ কাগজপত্র অনুযায়ী নির্মিত ৬ টি দোকান ও বসত ঘর ফেরত চাই  ।

এর আগে মুন্সীগঞ্জ কোর্টে সিআর  মামলায় আমলী আদালত – ১ নং  তৎকালিন মুন্সীগঞ্জ সদর থানার সাব ইন্সপেক্টর মো: ফাইজুর খান কর্তৃক পুলিশের তদন্ত প্রতিবেদনের তথ্যমতে জানা যায়,    উম্মে হাবিবার স্বামী প্রবাসী সিরাজুল ইসলাম তার পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৪. ৯০ শতাংশ সম্পত্তিতে ৬ টি দোকানঘর,তিনটি টিনের ও একটি চৌচালা ঘর রয়েছে। এতে মাসে ৫৪ হাজার টাকা করে বছরে ৬ লাখ ৪৮ হাজার টাকা ভাড়া দেয়া হয় ।  প্রবাসী সিরাজুল ১০/০৮/২০১৭ ইং তারিখে জীবিকার তাগিদে সাউথ আফ্রিকা পাড়ি জমালে তার স্ত্রী উম্মে হাবিবার ও ছোট ভাই আনিছের সম্মতি ও উপস্থিতিতে আনিছকে ভাড়া উঠানোর দায়িত্ব দেন।

 এ ঘটনায় ২০১৮ সাল হতে ২০২৩ সালের জুন মাস পর্যন্ত ৬৫ লাখ ৬৪ হাজার টাকা দিতে বললে  বিবাদী সমস্ত ঘটনা অস্বীকার করে মামলার বাদীনীকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির সত্যতা পায় পুলিশ। এ মামলায় অভিযুক্ত আনিছ

দুই বারে মোট ১২ দিন জেল খাটেন। পরে আদালতে পশ্চিম মুক্তারপুর মৌজাস্থিত আর এস খতিয়ান ৬৫,আর এস দাগ নং ৩১০, নামজারি খতিয়ান ১৫২৭  উক্ত ৪.  ৯০ শতাংশ সম্পত্তিতে আমার কোন প্রকার দাবি দাওয়া থাকবে না মর্মে মুচলেকা দিয়ে মামলাটি হতে মুক্ত হয়ে আদৌ দোকান ঘর ও বসত ঘর বুজিয়ে না দিয়ে তারই প্রবাসী ভাইয়ের বউ উম্মে হাবিবাকে মারধর করে ভয়ভীতি দেখান। এদিকে বিএনপি এই নেতার ক্ষমতার দাপটে নিজের নির্মাণের এ ঘরগুলোর ভাড়া হতে বঞ্চিত হচ্ছে পরিবারটি।  এই বিষয়ে চেষ্টা করেও তার বক্তব্য নেয়া যায়নি। এ ঘটনায়   পশ্চিম মুক্তারপুর এলাকাবাসী পুনরায় সুষ্ঠ তদন্ত সাপেক্ষে আইনী সংস্থার সহযোগিতা কামনা করেন। 

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন