প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ২০ শ্রাবন ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ৯ সফর, ১৪৪৭ হিজরী।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জ পৌর বিএনপি ও সদর উপজেলা বিএনপির যৌথ আয়োজনে শহরের কৃষি ব্যাংক ভবনের সামনে সড়কে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব ও সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন। সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ও মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এ কে এম ইরাদত মানু।
এ সময় শহীদ ও আহতদের পরিবারের সদস্যবৃন্দ, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, “গণঅভ্যুত্থানে যে তরুণরা শহীদ হয়েছেন, তারা আমাদের গণতন্ত্র ও স্বাধীনতার বাতিঘর। তাদের রক্ত বৃথা যাবে না।”
পরিশেষে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত আরোগ্য এবং দেশে অবাধ, সুষ্ঠু ও গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসার জন্য প্রার্থনা করা হয়।
প্রসঙ্গত, গত বছরের এই দিনে মুন্সীগঞ্জ শহরের কৃষি ব্যাংক চত্বর এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সশস্ত্র হামলায় তিনজন দিনমজুর গুলিবিদ্ধ হয়ে নিহত হন এবং প্রায় দুই শতাধিক ছাত্র-জনতা গুলিবিদ্ধ হয়ে আহত হন।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com







































