মুন্সীগঞ্জে গরুর খামারে ডাকাতির ঘটনায় গ্রেফতার ২

0
2
মুন্সীগঞ্জে গরুর খামারে ডাকাতির ঘটনায় গ্রেফতার ২

প্রকাশিত: বৃহস্পতিবার ১৫ মে, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ১লা জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)।। ১৬ জিলকদ, ১৪৪৬ হিজরী।

বিক্রমপুর খবর : মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জ সদর উপজেলার হামিদপুরে গরুর খামারে ডাকাতির ঘটনায় আন্ত:জেলা ডাকাত চক্রের দুই সদস্য গ্রেফতার করেছে পুলিশ। সেইসাথে ১০লাখ টাকা মূল্যের উন্নতজাতের ৩টি গরুও উদ্ধার করা হয়।

বুধবার (১৪ মে) রাত সাড়ে নয়টায় দিকে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির।

গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লার তুরাজডাঙা এলাকার মৃত বাবুর মিয়ার ছেলে লিটন (৩২) ও দাউদকান্দি এলাকার মৃত মনু মিয়ার ছেলে মো: শাহাজালার (৫২)।

অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান, গত ৩ মে রাত সাড়ে তিনটার দিকে হামিদপুর এলাকায় আদর্শ গরুর খামারে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় খামারে থাকা লোকজনকে জিম্মি করে গরু লুটে নেয় ডাকাত সদস্যরা। এ ঘটনায় খামার মালিক কালাচান মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়ের করলে অভিযানে নামে পুলিশ। গ্রেফতার করা হয় লিটন ও শাহজালাল নামে দু’জনকে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে নারায়গঞ্জের সোনারগাঁও কলতাপাড়া ব্যাপারী ফার্ম থেকে লুণ্ঠিত ৩টি উন্নত জাতের গরু উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, ঘটনার সাথে জড়িত মোট ৬ জনকে চিহ্নিত করা হয়েছে। এ সময় বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন