প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ৭ মহরম, ১৪৪৭ হিজরী।
বিক্রমপুর খবর : মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জুলাই আগষ্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, বৃক্ষরোপণ ও ব্লাড গ্রুপিং পরীক্ষা কর্মসূচী পালন করেছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।
রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক অধ্যাপক ডাক্তার মো. নজরুর ইসলাম। জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ডা.এ কে এম মফিজুল ইসলাম , ডা. দেওয়ান নিজাম উদ্দিন হেলাল , ডা. মো. জাহাঙ্গীর আলম, এ্যাড. হালিম হোসেন পিপি , সাইদুল ফকির ও মাসুদ রানা।
পরে শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গাছের চারা রোপন করা হয়। (বাসস)
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com









































