
প্রকাশিত : শনিবার ৮ মার্চ, ২০২৫, খ্রিষ্টাব্দ।। ২৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ( বসন্ত কাল)।। ০৭ রমজান, ১৪৪৬ হিজরী।
বিক্রমপুর খবর : মুন্সীগঞ্জ প্রতিনিধি :মুন্সীগঞ্জে ৮ বছর ও ১০ বছর বয়সী দুই শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ সেকান্দোর আলী চোকদার (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শুক্রবার রাত ৯টার দিকে সদর উপজেলায় স্থানীয়রা ওই বৃদ্ধকে ধরে থানায় খবর দেয়। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ওই নরপশু মুন্সিগঞ্জের টংগিবাড়ীর সেরাজবাদ গ্রামের বাসিন্দা । সদরের চর মুক্তারপুর এলাকায় শরবত বিক্রি করে ।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, ধর্ষণের ঘটনাটি ২ মার্চ বিকাল তিনটায় পশ্চিম মুক্তারপুরে আসামির ভাড়া বাড়িতে ঘটে। খাবার ও বেলুন কিনে দেয়ার লোভ দেখিয়ে নির্জনে দুই শিশুকে ধর্ষণ করেন তিনি।
বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন শুক্রবার (৭ মার্চ) রাতে সেকান্দারকে আটক করে ৯৯৯ এ কল করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ আসামিকে থানায় নিয়ে আসে।
ওসি জানান, সেকান্দার আলী চোকদারের বিরুদ্ধে ধর্ষণ মামলা রুজু করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com











































