প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ১২ মহরম, ১৪৪৭ হিজরী।
বিক্রমপুর খবর : মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিবেশ , প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে ও জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকার পূরণে আকাশমনি ও ইউক্যালিপটাস প্রজাতির গাছের চারা তৈরি, রোপণ এবং বিক্রয় নিষিদ্ধকরণ সংক্রান্ত মতবিনিময় সভা করা হয়েছে। গত রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে সদর উপজেলা পরিষদ কার্যালয়ের মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করে সদর উপজেলা প্রশাসন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময়ে অংশ নেন পঞ্চসার ইউপির সচিব মো. কবির হোসেন, রামপাল ইউপির সচিব মো. জিয়াউল হক, স্বেচ্ছসেবী সংগঠন সবুজ কুঁড়ির সভাপতি মাহব্বু আলম জয়, বিডি ক্লিনের জেলা সমন্বয়ক অমিত হাসান, সরকারি হরগঙ্গা কলেজ রেড ক্রিসেন্টের দলনেতা সাজ্জাদ হোসেন আপন প্রমুখ।
এসময় সকলকে পরিবেশের জন্য ক্ষতিকারক ও ভারসাম্য রক্ষায় হুমকি আকাশমনি ও ইউক্যালিপটাস গাছ রোপন না এগিয়ে আসার আহ্বান জানান। উল্লেখ্য, বাংলাদেশ সরকার গাছ দুটি চারা তৈরি, রোপণ এবং বিক্রয় নিষিদ্ধ করেছেন।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com















































