মুন্সীগঞ্জের ২টি আসনে ধানের শীষের দলীয় প্রার্থী হলেন যারা

0
1

প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ।। ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ (হেমন্ত কাল)।। ১১ জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরী।

বিক্রমপুর খবর: লৌহজং প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী ঘোসনা করেছে। মুন্সীগঞ্জের ৩ টি আসনের মধ্যে ২টি সংসদীয় আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি।

এর মধ্যে মুন্সীগঞ্জ ২ আসনে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মিজানুর রহমান সিনহাকে প্রার্থী হিসাবে এবং মুন্সীগঞ্জ ১ আসনে শেখ মো. আবদুল্লাহকে প্রার্থী হিসাবে ঘোষনা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করছেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব মো. মহিউদ্দিন।
তিনি বলেন, দুইটি আসনে প্রার্থী ঘোসনা করা হয়েছে। মুন্সীগঞ্জ ৩ আসনে এখনো প্রার্থী ঘোসনা করা হয়নি। এটা কি কারনে ঘোসনা হয়নি সেই বিষয়টি এখনো আমরা অবগত হতে পারিনি।
সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর গুলশানে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এই তালিকা ঘোষণা করেন।
এদিকে মুন্সীগঞ্জ যে দুটি আসনে প্রার্থী ঘোসনা করা হয়েছে ওই দুই আসনের বিএনপি নেতা কর্মিদের মধ্যে উচ্ছ্বাস ও আনন্দের বন্যা বইছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও পক্ষে বিপক্ষে বিভিন্ন কমেন্টস মন্তব্য লক্ষ্য করা গেছে।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন