প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ৮ মহরম, ১৪৪৭ হিজরী।
বিক্রমপুর খবর :মুন্সীগঞ্জ প্রতিনিধি : জেলার কাটাখালী খাল পরিষ্কার পরিচ্ছন্ন করার অভিযান শুরু করেছে বিডি ক্লিন মুন্সীগঞ্জ।
আজ শহরের সার্কিট হাউস ও জেলা পরিষদ সংলগ্ন খালের ময়লা-আবর্জনা পরিস্কার অভিযান শুরু করেছে বিডি ক্লিন মুন্সীগঞ্জ। ‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’ এই শ্লোগানকে সামনে রেখে সকালে সার্কিট হাউজ এলাকায় বিডি ক্লিনের ময়লা-আবর্জনা পরিস্কার কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ, বিডিক্লিন সমন্বয়ক অমিত হাসান, জুবায়ের শেখ প্রমুখ।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় বিডিক্লিন মুন্সীগঞ্জ-এর উদ্যোগে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ এবং নারায়ণগঞ্জ ইউনিটের ৪ শতাধিক স্বেচ্ছাসেবক এই অভিযানে অংশ নেয়।
সারা দেশে জীববৈচিত্র রক্ষা ও মশা-মাছির উপদ্রব কমাতে দেশের সকল জেলা, উপজেলায় প্রতি সপ্তাহে একটি এলাকা পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি। (বাসস)
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com







































