মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ফয়সাল বিপ্লব গ্রেফতার

0
0
মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লব গ্রেফতার

প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ৮ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ২৫ জিলহজ, ১৪৪৬ হিজরী।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক :মুন্সীগঞ্জ -৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

গতকাল রোববার দিবাগত রাত ১০ টায় ঢাকার মনিপুর এলাকার একটি এপার্টমেন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।

গত ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মুন্সীগঞ্জ শহরে আওয়ামীলীগ যুবলীগ এবং ছাত্রলীগের সন্ত্রসীদের গুলিতে উত্তর ইসলামপুরের রিয়াজুল ফরাজী সহ মো. সজল এবং মনোয়ার হোসেন ডিপজল নিহত হয় এবং  আহত হয় শতাধিক ছাত্র জনতা।

জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার জানান, মোহাম্মদ ফয়সাল বিপ্লব ৩ টি হত্যা মামলা সহ ৬ টি মামলার এজাহারভুক্ত আসামী । গত ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর তিনি আত্নগোপনে চলে যান।

তিনি মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগের  সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক  চেয়ারম্যান শেখ মুজিবরের একান্ত সহচর (দেহরক্ষী) মহিউদ্দিন আহম্মদের ছেলে।

পুলিশ জানায়, আজ সোমবার তাকে  মুন্সীগঞ্জ পুলশের নিকট হস্তান্তর করা হতে পারে।

(বাসস)

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন