মুন্সিগঞ্জ-১: বিএনপি মনোনয়ন দ্বন্দ্বে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ

0
0
মুন্সিগঞ্জ-১: বিএনপি মনোনয়ন দ্বন্দ্বে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ

প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ।। ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ (হেমন্ত কাল)।। ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরী।

বিক্রমপুর খবর: শ্রীনগর প্রতিনিধি : মুন্সিগঞ্জ-১ আসনে দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিএনপির তিন মনোনয়নপ্রত্যাশীর সমর্থকরা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করেছেন।

শনিবার (২২ নভেম্বর) দুপুর ১টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর ছনবাড়ি এলাকায় এই কর্মসূচি পালন করেন তারা।

এতে মহাসড়কে প্রায় আধা ঘণ্টারও বেশি সময় যান চলাচল ব্যাহত হয়। ভোগান্তি পোহাতে হয় যাত্রী ও যানবাহন চালকদের।

অবরোধকারীরা জানান, প্রাথমিক তালিকায় যাদের মনোনয়ন দেওয়া হয়নি- সেই তিন নেতার পক্ষে দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতেই তাদের এই কর্মসূচি।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন