মুন্সিগঞ্জে বেহাল সড়কের টেকশই মেরামতের দাবিতে মানববন্ধন

0
1
মুন্সিগঞ্জে বেহাল সড়কের টেকশই মেরামতের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ১১ই শ্রাবন ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ৩০ মহরম, ১৪৪৭ হিজরী।

বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : শ্রীনগর প্রতিনিধি : অনলাইন ডেস্ক : মুন্সিগঞ্জ শহরের বেহাল দশায় পরিনিত গুরুত্বপূর্ণ সড়ক গুলো টেকশই সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। শনিবার দুপুর ১২টার দিকে প্রেসক্লাব ফটকে এ সামাজিক সংগঠন দুর্জয় তারুণ্যের ব্যানারে ঘন্টাব্যাপি এমানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশনেয় জেলার বিভিন্ন সংগঠনের সেচ্ছাসেবী, ছাত্র-জনতা।

মানবন্ধনকারীরা জানান, বেহাল দশায় থাকা সদরের ‘পেট্টোলপাম্প থেকে মানিকপুর দশতলা ও মানিকপুর দশতলার সামনে থেকে কাটাখালি পর্যন্ত রাস্তা দীর্ঘস্থায়ী মেরামত, গ্যাস লিকেজ পাকাপাকি বন্ধ করতে হবে।
একই সাথে তারা টেকসই সরকারের জন্য বাজেটে টেন্ডারবাজি দমনের উদ্যোগের দাবি জানান। দ্রুত দাবি পূরণ না হলে আগামীতে আরো কর্মসূচির ঘোষণার ঘোষণা দেন বক্তরা।
দুর্জয় তারুণ্যের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ রুইয়ামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিডি ক্লিনের উপ-সমন্বয়া রিফাত হোসাইন, দুর্জয় তারুণ্যের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম রহমান বৃন্ত, জীবন জীবনের জন্য ফাউন্ডেশন সাধারন সম্পাদক তামিম, ইউনাইটেড যুব ফোরামের সভাপতি সাইফুল বিন বাড়ি, মুন্সিগঞ্জ মানব সেবা ফাউন্ডেশনের সহ সভাপতি জান্নাতুল ফেরদৌস জুঁই প্রমুখ।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন