প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ২০ শ্রাবন ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ৯ সফর, ১৪৪৭ হিজরী।
বিক্রমপুর খবর : মুন্সিগঞ্জ প্রতিনিধি : ‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’ প্রতিপাদ্যে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান স্মরণে ‘রেমিট্যান্স যোদ্ধা’ দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসন, মুন্সিগঞ্জ, কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), আইএমটি মুন্সিগঞ্জ এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে এই কর্মসূচি হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। বক্তব্যে তিনি বলেন, পুরো দেশের উন্নয়নেই ভূমিকা রাখছে মুন্সিগঞ্জের রেমিট্যান্স যোদ্ধারা। পাশাপাশি তারা দেশের বাইরে থেকেও জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা রেখেছেন। তাদের অবদান অস্বীকার করার মত নয়। আমাদের প্রত্যেকের জায়গা থেকে প্রবাসীদের সমস্যা-বিপদে দাড়াতে হবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মুহম্মদ কাজী হুমায়ুন রশীদ। বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে রেমিট্যান্সের ভূমিকা রয়েছে। সেই ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থানেও সকল রক্তচক্ষু উপেক্ষা করে রেমিট্যান্স শাটডাউন কর্মসূচি করে প্রবাসীরা। ওইসময় যার প্রভাব পড়ে সরকারের উপর।
পরে জেলার রেমিট্যান্স গ্রহণকারী হিসাবে সদর উপজেলার আধারা ইউনিয়নের জহির আহমেদ ও রামপাল ইউনিয়নের তানজিদার পক্ষে শাহিনুরের হাতে উপহার হিসাবে ক্রেষ্ট তুলে দেন অতিথিরা।
এসময় আরও বক্তব্য রাখেন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি’র অধ্যক্ষ নাহিদা পারভীন। প্রবন্ধ উপস্থাপন করেন, আইএমটির ইন্সট্রাক্টর সুজন মাহমুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) মুন্সিগঞ্জের মাঠ কর্মকর্তা ইউজিন ম্রং। প্রবাসীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন মো. আল আমিন। এছাড়াও বিদেশগামীদের নিয়ে কর্মরত বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও) প্রতিনিধিরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com









































