প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ১৫ মহরম, ১৪৪৭ হিজরী।
বিক্রমপুর খবর : মুন্সিগঞ্জ প্রতিনিধি : মুন্সিগঞ্জের ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানে আংশিক কমিটি দিয়েছে ছাত্রদল। আগামী ২১ দিনের মধ্যে নতুন দায়িত্বপ্রাপ্তদের পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনাও দেয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার জেলা ছাত্রদলের সভাপতি মো. আবুল হাসেম ও সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জেলার সিরাজদিখান উপজেলার বিক্রমপুর কুঞ্জ বিহারী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মনোনীত হয়েছেন নারী শিক্ষার্থী অনন্য রহমান অর্পা। সাধারণ সম্পাদক নয়ন শেখ। এখানে সর্বমোট ১৬ সদস্য রয়েছে কমিটিতে।
সিরাজদীখান উপজেলার বিক্রমপুর আদর্শ কলেজ শাখার ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি আবু রায়হান ও সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম ফাহিম।
মালখানগর ডিগ্রী কলেজের ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি রাশিদুল ইসলাম আকাশ ও সাধারণ সম্পাদক ইমন চাকদার।
শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজ শাখায় ৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নিরব তালুকদার ও সাধারণ সম্পাদক জনি শেখ।
শ্রীনগর সরকারি কলেজ শাখার ২৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি সাইফুল ইসলাম শিবলু ও সাধারণ সম্পাদক রায়হান হোসেন।
সরকারি বিক্রমপুর টংগিবাড়ী ডিগ্রী কলেজের ৪৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নিশাদ বেপারী ও সাধারণ সম্পাদক শাহরিয়ার।
ধীপুর ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদরাসা টংগিবাড়ী ৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা হয়। এতে সভাপতি কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক তাহসিন বেপারী।
গজারিয়া সরকারি কলেজ শাখার ২৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিমেল সরকার ও সাধারণ সম্পাদক অমিত সরকার।
গজারিয়া কলিমুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ শাখার ৩২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি করা হয়েছে নয়ন মিয়া এবং সাধারণ সম্পাদক করা হয় আবুল হাসানকে।
অন্যদিকে, জেলা সদরের ৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জ কলেজ শাখার ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে মো. রিদওয়ান আহমেদ সভাপতি ও মো. রাশেদুল ইসলাম শিখনকে সাধারণ সম্পাদক করা হয়।
রামপাল কলেজ শাখা ছাত্রদলের ১৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা হয়। এতে সভাপতি আলভী মাহমুদ ও সাধারণ সম্পাদক আহসান আকাশ।
মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট শাখার ২৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা হয়। এতে সভাপতি অর্পূব রহমান অপু ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ।
মুন্সিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ শাখার ৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মাহবুব হাসান জয় সভাপতি ও মো. সাব্বির হোসেন সাধারণ সম্পাদক হয়েছেন।
জেলা ছাত্রদল সভাপতি মো. আবুল হাসেম ১৩ টি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির বিষয়ে জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নির্দেশনায় কমিটি ঘোষণা করা হয়েছে এবং আগামী ২১ দিনের মধ্যে পূনাঙ্গ কমিটি করে জমা দেয়ার কথা বলা হয়েছে। তবে জেলা শহরের সরকারি হরগঙ্গা কলেজ শাখা ছাত্রদলের কমিটি ঘোষণা হয়নি।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com







































