প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ২রা শ্রাবন ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ২১ মহরম, ১৪৪৭ হিজরী।
বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি পিকআপে অগ্নিকাণ্ড হয়েছে। এর কিছুক্ষণ পর তিনটি যাত্রীবাহী বাস পরপর পেছনে এসে ধাক্কায়। এতে বাসে থাকা কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

জানা গেছে, আস সকালে এক্সপ্রেসওয়েতে ঢাকামুখী মুরগীবাহী পিকাপের গিয়ার বক্স গরম হয়ে আগুন ধরে উল্টে যায়। এতে গাড়ির সামনের অংশ পুড়ে যায়। এ সময় গাড়িতে থাকা পোলট্রি মুরগি গাড়ির নিচে চাপা পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে শ্রীনগর ফায়ার স্টেশন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে।
পরবর্তীতে একই স্থানেই ‘দোলা, চন্দ্রা, ও পূর্বাশা’ নামের ঢাকামুখী তিনটি যাত্রীবাহী বাস একে অপরের পেছনে ধাক্কা দেয়। এ ঘটনায় কয়েকজন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ। তিনি বলেন, ‘আজ সকাল ৭টা ১০ মিনিটে আমরা দুর্ঘটনার খবর পাই। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। পরবর্তীতে আবার খবর আসে একই স্থানে তিনটি যাত্রীবাহী বাস একে অপরের পেছনে ধাক্কা দেয়। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হন। আমরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠাই। তবে কোনো নিহতের ঘটনা ঘটেনি।’
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com














































