প্রকাশিত: বৃহস্পতিবার , ৩০ নভেম্বর ২০২৩ ইং।। ১৫ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্ত কাল)।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি।।।
বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : মুন্সীগঞ্জ ২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনের নৌকা প্রতীকের প্রার্থী সাগুফতা ইয়াসমিন এমিলি মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বুধবার (২৯ নভেম্বর )বিকাল ৩ টার দিকে টঙ্গীবাড়ী উপজেলা নিবার্হী কর্মকর্তা মু: রাশেদুজ্জামান এর কাছে এই মনোনয়ন পত্র জমা দেন তিনি। এ সময় আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
মুন্সীগঞ্জ ২ আসন ( লৌহজং-টঙ্গিবাড়ী ) উপজেলা নিয়ে গঠিত এই আসনটিতে টানা ষষ্ঠবারের মত এবারো দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সংদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি। ২০০৮ সালের প্রতিদ্বন্দীতাপূর্ণ নির্বাচনে বিএনপির হেভিওয়েট প্রার্থী মিজানুর রহমান সিনহাকে হারিয়ে মুন্সীগঞ্জ ২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন সাগুফতা ইয়াসমিন এমিলি। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। ২০১৪ এবং ২০১৮ সালেও শক্ত কোন প্রতীদ্বন্দী ছাড়াই আওয়ামী লীগের টিকিট পেয়ে নির্বাচনী বৈতরণী পার হন এমিলি। টানা ৩ মেয়াদে ক্ষমতায় থাকায় এলাকায় বাড়তি জনপ্রিয়তা অর্জন করতে পেরেছেন তিনি।
২০০১ সালে মুন্সীগঞ্জ ২ আসন থেকে এমিলিকে আওয়ামী লীগ মনোনীত করলেও বিএনপির প্রার্থী মিজানুর রহমান সিনহার বিরুদ্ধে নির্বাচন করে হেরে যান তিনি। ২০০৮ সালে মোট ভোটের ৫৩ শতাংশ ভোট পেয়ে বিএনপির প্রার্থী মিজানুর রহমান সিনহাকে হারিয়ে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এমিলি। ২০১৪ সালে বিএনপি ভোট বর্জন করলে স্বতন্ত্র প্রার্থী মাহবুব উদ্দিন আহমেদকে হারিয়ে প্রায় ৯৪ শতাংশ ভোট পেয়ে আওয়ামী লীগ থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন সাগুফতা ইয়াসমিন এমিলি। ১৯৯১, ১৯৯৬ ফেব্রুয়ারি (ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন), ১৯৯৬ জুন (সপ্তম) জাতীয় সংসদ নির্বাচন) ও ২০০১ সালে আসনটি বিএনপির দখলে ছিলো।
(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
আপনার আশেপাশে সাম্প্রতিক খবর পাঠিয়ে দিন email bikrampurkhobor@gmail.com












































