
প্রকাশিত: শনিবার ২৪ মে, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ১০ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)।। ২৫ জিলকদ, ১৪৪৬ হিজরী।
বিক্রমপুর খবর : অফিস ডেস্ক : লৌহজং উপজেলার ঐতিহ্যবাহী সুপ্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২৩ বছর পূর্তি উৎসব উৎসবকে সফল করার লক্ষ্যে আজ ২৪ মে ২০২৫, শনিবার, বিকেল ৪ টায় ঢাকাস্থ রমনা পার্কের রমনা রেস্টুরেন্টে মতবিনিময় ও তহবিল সংগ্রহ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রাক্তন ছাত্র, প্রাক্তন ছাত্র সমিতির আজীবন সদস্য, বিদ্যালয় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, প্রধান শিক্ষক সহ অনেকেই উপস্থিত ছিলেন।
সবচেয়ে বয়োজ্যেষ্ঠদের মধ্যে ১৯৬৩ সালের ব্যাচের ছাত্র ঢালী মোশাররফ হোসেন এবং ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম ছিলেন।
উল্লেখ্য যে ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব গত ২৩ বছরে নানা জটিলতায় আক্রান্ত হয়ে আর হয় নাই। উদ্যোক্তারা খুবই আশাবাদি এবারে সকল ব্যাচের ছাত্র ছাত্রীদের সঙ্গে নিয়ে সকল ব্যাচের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে এবার খুব সুন্দর ভাবে শতবর্ষ অনুষ্ঠানের আদলেই ১২৩ বছর পূর্তি উৎসবটি হবে।
১২৩ বছর পূর্তি উৎসব আগামী ৮ নভেম্বর ২০২৫ তারিখ নির্ধারণ করে এগিয়ে চলেছে প্রস্তুতি মূলক নানা মুখী আয়োজন। আজকের মতবিনিময় এবং তহবিল সংগ্রহ এই সভা তার মধ্যে অন্যতম। প্রাক্তন ছাত্র মুনির মোর্শেদ (ব্যাচ ১৯৭২) এর সঞ্চালনায় এবং স্টিয়ারিং কমিটির সভাপতি মোঃ হারুন-আর-রশিদ (ব্যাচ ১৯৬৭) এর সভাপতিত্বে আজকের মতামত/আলোচনায় কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপন করেন বক্তারা। যে প্রস্তাব গুলো শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানের জন্য অত্যন্ত জরুরী।
১২৩ বছর পূর্তি উদযাপন কমিটির ৩১ লক্ষ টাকার বাজেট ঘোষণা করেন মুনীর মোর্শেদ এবং কমিটির আহ্বায়ক মোঃ হারুন আর রশিদ প্রস্তাবিত অনুদানের তালিকা উত্থাপন করেন।
গত ১৯ মে ২০২৫ তারিখে এই ৩১ সদস্য বিশিষ্ট স্টিয়ারিং কমিটির সভা একই স্থানে অনুষ্ঠিত হয়।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com










































