প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ১৬ই শ্রাবন ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ৫ সফর, ১৪৪৭ হিজরী।
বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি :
বেস্ট এডুকেটর
সুমাইয়া তাবাসসুম
=========
চতুর্থ শিল্প বিপ্লবের সাথে মানিয়ে নিতে পারে এরূপ শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হলে প্রতিটি বিদ্যালয়ে আইসিটি দক্ষ শিক্ষকের পাশাপাশি আইসিটি দক্ষ শিক্ষার্থী তৈরি করতে হবে। বেস্ট এডুকেটর এর লক্ষ্য হচ্ছে বিদ্যালয়ের শিক্ষার্থীকে আইসিটি দক্ষ করে গড়ে তোলা। প্রথমেই শিক্ষার্থীরা (বেস্ট এডুকেটররা) নিজে আইসিটি দক্ষ শিক্ষকের কাছ থেকে ল্যাপটপের ব্যবহার শিখবে। ল্যাপটপে শিক্ষার্থীদের প্রয়োজন অনুসারে টাইপ করা ও ছবি আঁকাসহ আরো প্রয়োজনীয় কার্যক্রমে পারদর্শী হবে। সবচেয়ে দক্ষ যে সকল শিক্ষার্থী থাকবে সে সকল শিক্ষার্থী তাদের সহপাঠীদেরকে এডুকেটর হতে সহায়তা করবে। পারদর্শী শিক্ষার্থীকে বেস্ট এডুকেটর খেতাব দেওয়া হবে। বেস্ট এডুকেটর নির্বাচিত শিক্ষার্থীকে পুরস্কৃত করতে হবে (যেমনঃ ব্যাজ প্রদান, এওয়ার্ড প্রদান, লেটার, ধন্যবাদ প্রদান, বেস্ট এডুকেটর ম্যাজিক স্টিক ইত্যাদি)। পুরষ্কার প্রতি মাসে নতুন নির্বাচিত শিক্ষার্থীকে দেয়া হবে। বেস্ট এডুকেটর শিক্ষার্থীদের ছবি শ্রেণিকক্ষে টানিয়ে রাখা হবে যাতে অন্য শিক্ষার্থীরা উৎসাহিত হয়। বেস্ট এডুকেটরের মাধ্যমে শিক্ষার্থীরা বিদ্যালয়ের বাইরে আইসিটি শিক্ষা লাভ না করেও নিজ বিদ্যালয়েই আইসিটিতে দক্ষ হয়ে দেশকে সমৃদ্ধ করবে এবং বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে উঠবে।
লেখক:
সুমাইয়া তাবাসসুম
সহকারী শিক্ষক,
নাগেরহাট নতুনকান্দি এম.বি. সরকারি প্রাথমিক বিদ্যালয়, লৌহজং, মুন্সিগঞ্জ।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com







































