বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে

0
1
বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে

প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ।। ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)।। ৯ রজব ১৪৪৭ হিজরী।

বিক্রমপুর খবর: অনলাইন ডেস্ক :(বাসস): সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে।

আজ বাংলাদেশ বেতার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা বাদ যোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে।

জানাজার কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা-ক ৬৯৩ কিলোহার্জ, মধ্যম তরঙ্গ ৬৩০ কিলোহার্জ, এফএম ১০৬.০ মেগাহার্জ, এফএম ১০৪.০ মেগাহার্জ, এফএম ১০২.০ মেগাহার্জ, এফএম ৯২ মেগাহার্জ, এফএম ৯০ মেগাহার্জ, এফএম ৮৮.৮ মেগাহার্জে এবং ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ: Bangladesh Betar থেকে সরাসরি সম্প্রচার করা হবে। একই সাথে বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সকল এফএম ব্যান্ডে অনুষ্ঠানটি একযোগে রিলে করা হবে।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন