বিমান বিধ্বস্তের পর চিৎকার-কান্না, দিগ্বিদিক ছুটতে থাকেন শিক্ষার্থীরা

0
2
বিমান বিধ্বস্তের পর চিৎকার-কান্না, দিগ্বিদিক ছুটতে থাকেন শিক্ষার্থীরা

প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ৬ই শ্রাবন ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ২৫ মহরম, ১৪৪৭ হিজরী।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : বিমান বাহিনীর প্রশিক্ষণরত বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হওয়ার পর হতবিহ্বল হয়ে পড়েন শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারীরা। আতঙ্কে শুরু হয় চিৎকার-কান্না।  দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন ক্ষুদে শিক্ষার্থীরা। ইতিমধ্যে একজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনে পুড়ে আহত হয়েছে শিক্ষার্থীসহ অনেকে।

এদিকে বিমান বিধ্বস্ত হওয়ার খবর শুনে উদ্ধার কাজে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছান।

এখন পর্যন্ত উদ্ধার কাজে যুক্ত হয়েছেন ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের কর্মীরা।

সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। বিমানটি আছড়ে পড়ার পর সঙ্গে সঙ্গে এতে আগুন ধরে যায়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে দুপুর ১টা ২২ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। বর্তমানে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশনের ৮টি ইউনিট কাজ করছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমানটি উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন