
প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ।। ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)।। ৮ রজব ১৪৪৭ হিজরী।
বিক্রমপুর খবর: শ্রীনগর প্রতিনিধি : আজ সোমবার সকালে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার রাড়িখাল ইউনিয়নের বালাশুর গ্রামে অবস্থিত বিক্রমপুর জাদুঘর পরিদর্শন করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুঃ বিল্লাল হোসেন খান এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা। সম্মানিত সচিব মহোদয় বিক্রমপুর জাদুঘরে প্রবেশ করে সরাসরি তৃতীয় তলার গ্যালারি প্রথমে পরিদর্শন করেন এর পরের দ্বিতীয় নিচ তলার প্রত্যেকটি গ্যালারি দীর্ঘ সময় নিয়ে ঘুরে ঘুরে দেখেন এবং জাদুঘরের প্রশংসা করেন। পাশাপাশি জাদুঘরের কিছু পরামর্শ প্রদান করেন। বিক্রমপুর জাদুঘরের পুরো প্রাঙ্গন ঘুরে ঘুরে দেখেন শেষে কনফারেন্স রুমে একটি মতবিনিময় সভা করেন। এ সময় তার সঙ্গে মন্ত্রণালয় এবং অধিদপ্তরের কর্মকর্তা ও শ্রীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা গোলাম রব্বানী সোহেল উপস্থিত ছিলেন।
বিক্রমপুর জাদুঘর এর পক্ষে উপস্থিত ছিলেন বিক্রমপুর জাদুঘর পরিচালনা কমিটির আহ্বায়ক এবং অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের কেন্দ্রীয় পর্ষদের সহ সভাপতি অধ্যাপক ডাঃ আব্দুল মালেক ভূঁইয়া, বিক্রমপুর জাদুঘর পরিচালনা কমিটির অন্যতম সদস্য এবং অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের কেন্দ্রীয় পর্ষদের সদস্য সাবেক অতিরিক্ত সচিব মোঃ তাইহাদ হোসেন এবং বিক্রমপুর জাদুঘরের কিউরেটর মোঃ নাছির উদ্দিন আহমেদ জুয়েল।

নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com












































