বিক্রমপুরের কৃতিসন্তান স্থপতি সৈয়দ মাইনুল হোসেনের মৃত্যুবার্ষিকী আজ

0
2
বিক্রমপুরের কৃতিসন্তান স্থপতি সৈয়দ মাইনুল হোসেনের মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ।। ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ (হেমন্ত কাল)।। ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরী।

বিক্রমপুর খবর: অনলাইন ডেস্ক : সৈয়দ মাইনুল হোসেন। জাতীয় স্মৃতি সৌধের স্থপতি। সে সময় তিনি বুয়েটের স্থাপত্যকলা বিভাগের ছাত্র। বয়স মাত্র ২৬ বছর। তিনি কবি গোলাম মোস্তফার নাতি। ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর, এই স্মৃতি সৌধের ভিত্তি প্রস্তর স্থাপন করা হলেও কোন এক অজ্ঞাত কারণে এর নির্মাণ কাজ বিলম্বিত হয়। অসমাপ্ত রয়ে যায়। পরবর্তীতে স্বৈ*রশা*সক হোসেন মোহম্মদ এরশাদ তড়িঘড়ি এর নির্মান কাজ শেষ করেন। তিনি এই স্মৃতি সৌধ উদ্বোধন করলেও, সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি এর স্থপতি সৈয়দ মাইনুল হোসেনকে।

জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেনের মৃত্যুবার্ষিকী আজ। ২০১৪ সালের এই দিনে তিনি মারা যান। একুশে পদকপ্রাপ্ত মাইনুল ইসলামের জন্ম ১৯৫২ সালের ৫ মে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীর দামপাড়া গ্রামে। তিনি ১৯৭০ সালে ভর্তি হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। ১৯৭৬ সালে স্থাপত্যবিদ্যায় প্রথম শ্রেণিতে স্নাতক ডিগ্রি লাভ করেন। ওই বছরই এপ্রিলে ইএএইচ কনসালট্যান্ট লিমিটেডে জুনিয়র স্থপতি হিসেবে যোগদান করেন।
১৯৭৮ সালে বাংলাদেশ সরকারের গণপূর্ত বিভাগ মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের স্মৃতি রক্ষার্থে সাভারে জাতীয় স্মৃতিসৌধ নির্মাণের জন্য ৫৭টি নকশার মধ্যে তার প্রণীত নকশা গ্রহণ করে। স্মৃতিসৌধটি সাত জোড়া ত্রিভুজাকৃতির দেয়াল নিয়ে গঠিত। এই দেয়ালগুলো বায়ান্নের ভাষা আন্দোলন, চুয়ান্নর যুক্তফ্রন্ট নির্বাচন, ছাপ্পান্নর শাসনতন্ত্র আন্দোলন, বাষট্টির শিক্ষা আন্দোলন, ছেষট্টির ছয় দফা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পর্যায়ক্রমকে নির্দেশ করে।
জাতীয় স্মৃতিসৌধ ছাড়াও বরেণ্য এ স্থপতি ৩৮টি বড় স্থাপনার নকশা করেন। এর মধ্যে আইআরডিপি ভবন, ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ও ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট, বাংলাদেশ বার কাউন্সিল ভবন (বিলুপ্ত), চট্টগ্রাম ইপিজেড, বাংলাদেশ চামড়াজাত প্রযুক্তির কর্মশালা ভবন, উত্তরা মডেল টাউন, বাংলাদেশের বিভিন্ন জেলার খাদ্যগুদামের নকশা, খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিস ভবন উল্লেখযোগ্য।
বিক্রমপুরের কৃতিসন্তান এবং জাতীয় অহংকার এই স্থপতির আজ ১৩ তম মৃত্যুবার্ষিকী।স্মরণ করি এবং বিনম্র শ্রদ্ধা জানাই।।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন