বিক্রমপুরের কৃতিসন্তান দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ এর শততম প্রয়াণ দিবস আজ

0
1
দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ: বাংলার এক কিংবদন্তি রাজনীতিবিদ

প্রকাশিত: সোমবার, ১৬ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ১৯ই জিলহজ, ১৪৪৬ হিজরী।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : সর্বজন শ্রদ্ধেয় দেশনেতা চিত্তরঞ্জন দাশ ৷ সি আর দাশ নামে সমধিক পরিচিত ৷ তিনি ছিলেন বিশ শতকের বাংলার সবচেয়ে প্রগতিশীল রাজনৈতিক নেতৃবৃন্দের অন্যতম ৷ দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ ছিলেন একজন বিশিষ্ট আইনজীবী এবং রাজনীতিবিদ। তিনি স্বরাজ্য পার্টি-র প্রতিষ্ঠাতা। তাঁর সময়ের অন্যতম বৃহৎ অঙ্কের আয় অর্জনকারী ব্যারিস্টার হওয়া সত্ত্বেও তিনি তাঁর সম্পদ অকাতরে সাহায্য প্রার্থীদের কাছে বিলিয়ে দিয়ে বাংলার ইতিহাসে দানবীর হিসাবে সুপরিচিত হয়ে আছেন।

চিত্তরঞ্জন দাশ বিক্রমপুরের লৌহজং উপজেলার তেলিরবাগ নামক গ্রামে এক উচ্চ মধ্যবিত্ত পরিবারে ১৮৭০ সালের ৫ নভেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ভুবন মোহন দাস কলকাতা হাইকোর্টের সলিসিটার ছিলেন। মা নিস্তারিণী দেবী ৷ ভবানীপুর লন্ডন মিশনারি স্কুলে তার শিক্ষা আরম্ভ হয়। ১৮৯০ সালে প্রেসিডেন্সী কলেজ থেকে বি.এ. পাস করেন ৷ এরপর ইংল্যান্ড গিয়ে ব্যারিস্টার হন ৷ দৃঢ় প্রত্যয় ও বিশ্বাস সহ তিনি ছিলেন রাজনৈতিক বাস্তববাদী ৷ নিজ অবস্হান থেকে কখনও বিচ্যুত হতেন না ৷
দেশে ফিরে ১৮৯৪ সালে কলকাতা হাইকোর্টে ব্যারিস্টার হিসেবে নিজের নাম তালিকাভুক্ত করেন। ১৯০৮ সালে অরবিন্দ ঘোষের বিচার তাকে পেশাগত মঞ্চের সম্মুখ সারিতে নিয়ে আসে ৷ তিনি এত সুনিপুণ দক্ষতায় মামলাটিতে বিবাদী পক্ষ সমর্থন করেন যে অরবিন্দকে শেষ পর্যন্ত বেকসুর খালাস করে দেওয়া হয় ৷ তিনি ঢাকা ষড়যন্ত্র মামলায় বিবাদী পক্ষের কৌশলী ছিলেন ৷ তিনি দেওয়ানী ও ফৌজদারী উভয় আইনেই দক্ষ ছিলেন ৷ উদার মতবাদ ও দেশপ্রেমের কারণে তিনি সকলের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেন এবং জনগণ তাঁকে ‘দেশবন্ধু’ খেতাবে ভূষিত করে ৷
বিশ শতকের প্রথম দিকে তিনি রাজনীতিতে প্রবেশ করেন ৷ মহাত্মা গান্ধীর আহ্বানে সাড়া দিয়ে তিনি আইনজীবীর পেশা ত্যাগ করে অসহযোগ আন্দোলনে যোগদান করেন ৷ রাজনৈতিক কারণে তিনি বহুবার কারাবরণ করেন ৷ ১৯২২ সালে কংগ্রেসের অভ্যন্তরে তিনি স্বরাজ্য দলের ভিত্তি স্হাপন করেন ৷ তিনি ছিলেন হিন্দু-মুসলিম ঐক্যের অগ্রদূত ৷
চিত্তরঞ্জন দাশ ১৯২৪ সালে কলকাতা কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন ৷ ১৯২৩ সালে লাহোর ও ১৯২৪ সালে কলকাতায় অনুষ্ঠিত নিখিল ভারত শ্রমিক ইউনিয়নের কংগ্রেসে সভাপতিত্ব করেন তিনি ৷ ১৯২৩ সালে স্বরাজ্য দলের মুখপত্র হিসেবে সাপ্তাহিকী ‘দ্য ফরোয়ার্ড’ পত্রিকা প্রতিষ্ঠা করেন ৷ ১৯২৪ সালে তিনি কলকাতা কর্পোরেশনের মুখপত্র ‘মিউনিসিপ্যাল গেজেট’ প্রতিষ্ঠা করেন ৷ তাঁর অকালমৃত্যু বাংলা তথা ভারতের রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি ৷ মাত্র পঞ্চান্ন বছর বয়সে মানবদরদী চিত্তরঞ্জন দাশ দার্জিলিঙে পরলোক গমন করেন ১৯২৫ সালের ১৬ জুন।
(গুগল সহায়তায় সম্পাদিত)

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন