বিক্রমপুরের আলোকিত মানুষ স্বাধীন বাংলা বেতারের কণ্ঠযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা সরদার আলাউদ্দিনের ৮৫তম জন্মদিন আজ

0
3
বিক্রমপুরের আলোকিত মানুষ স্বাধীন বাংলা বেতারের কণ্ঠযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা সরদার আলাউদ্দিনের ৮৫তম জন্মদিন আজ

প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ১৫ই শ্রাবন ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ৪ সফর, ১৪৪৭ হিজরী।

বিক্রমপুর খবর : শ্রীনগর প্রতিনিধি : অকাল প্রয়াত স্বাধীন বাংলা বেতারের কণ্ঠযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা সরদার আলাউদ্দিনের ৮৫তম জন্মদিনে স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা।

১৯৪১ সালের এই দিনে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার শ্রীধরপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
তাঁর পিতার নাম মরহুম সরদার আহমেদ আলী এবং মাতার নাম মরহুমা মতিজান নেসা।
সরদার আলাউদ্দিন আহমেদ ছিলেন লোকসঙ্গীত শিল্পী। যদিও তিনি শুধু পল্লী সুরই কণ্ঠে ধারণ করেন নি, সুরের সাথে সংমিশ্রণ ঘটিয়েছেন দেশপ্রেম ও আবেগের সাহসী উদ্দীপনার স্পষ্ট উচ্চারণ। এই ত্রিধারার বলিষ্ঠ স্রোত প্রবাহিত হয়েছে সরদার আলাউদ্দিনের কণ্ঠে আমৃত্যু।
একাত্তরের শুরুর দিকে সরদার আলাউদ্দিন অসুস্থ হয়ে পড়েন এবং চলে যান গ্রামে। তখন স্বাধীনতার আন্দোলনের উত্তাল তরঙ্গ বইছে সারাদেশে। টাইফয়েড জ্বরে আক্রান্ত হলেন তিনি। অসুস্থতার কারণে সরদার আলাউদ্দিন বেতার অনুষ্ঠান থেকে ছিলেন দূরে। কিন্তু বেশিদিন তিনি দূরে থাকতে পারলেন না। ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু মহাসমাবেশ ডেকেছেন, সকল অসুস্থতা ভুলে সেই ডাকে সারা দিয়ে তিনি চলে এলেন ঢাকায়। মহাসমাবেশে অংশগ্রহণ করলেন এবং ১১ মার্চ ঢাকা বেতার কেন্দ্র থেকে গাইলেন দুটি গান।
মে মাসের শেষের দিকেও তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন নি। একদিন ভোরে ৫০ টাকা সম্বল করে কাউকে না বলে তিনি চলে গেলেন স্বাধীন বাংলা বেতারের উদ্দেশ্যে।
২৫ মে ১৯৭১ এর পর উচ্চশক্তির ট্রান্সমিটারের মাধ্যমে বালিগঞ্জের বেতার কেন্দ্র থেকেই চলে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বিশ্বব্যাপী সম্প্রচার। সরদার আলাউদ্দিন আহমেদ যোগ দিয়েছিলেন বালিগঞ্জের বেতার কেন্দ্রে।
মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে শিল্পীর উদাত্ত কণ্ঠে গাওয়া
‘জগৎবাসী একবার বাংলাদেশকে যাও দেখিয়ারে’,
‘রুখে দাঁড়াও রুখে দাঁড়াও রাখিতে সম্মান, চল সমানে সমান’,
‘বাংলা থেকে দুশমনদের দাও হটিয়ে দাও’,
‘ও তোর ভয় নাইরে জোরে মারো টান,
এই নৌকার কাণ্ডারি আছে মুজিব রহমান’,
‘এগিয়ে চলো বীরসেনানী’ প্রভৃতি একক কণ্ঠের অগ্নিঝরা গান স্বাধীনতাকামী মানুষকে উজ্জীবিত করেছিলো।
(১) জগৎবাসী…একবার
বাংলাদেশকে যাও দেখিয়ারে
(২) রুখে দাঁড়াও…হেই হেই
রুখে দাঁড়াও রুখে দাঁড়াও রাখিতে সম্মান
(৩) ( ও তোর)
ভয় নাই রে জোরে মারো টান
এই নৌকার কান্ডারী আছে মুজিব রহমান
ও তোর ভয় নাই রে
(৪) এগিয়ে চলো, এগিয়ে চলো,
এগিয়ে চলো বীর সেনানী এগিয়ে চলো রণাঙ্গনে
(৫) আইলাম রে স্মরণে
বাংলা মায়ের বরণে
(৬) আরে দে দে মুজিব ভাই
পায়ে ধরি ছাইড়া দে
ইয়াহিয়া মরে লাজেতে
(৭) বাংলা থেকে দুশমনদের দাও হটিয়ে দাও,
দখলদারের কব্জা থেকে অস্ত্র কেড়ে নাও
অস্ত্র কেড়ে নাও তাদেরে দাও হটিয়ে দাও
(৮) ওহে বিশ্ববাসী দেখিয়া যাও আসি
সোনার বাংলা ইয়াহিয়া চাচায়
আনলো দুঃখের কাল নিশি
১৯৭২ সালের এই দিনে মাত্র ৩১ বছর বয়সে শিল্পী সরদার আলাউদ্দিন আহমেদের অকালে মৃত্যুবরণ করেন।
বাংলাদেশ সরকার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মাধ্যমে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ শিল্পীকে ১৯৭৫ সালে মরণোত্তর ‘বঙ্গবন্ধু স্বর্ণপদকে’ ভূষিত করে।
নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন