বিক্রমপুরের আলোকিত মানুষ অমিতা সেন (আশ্রমকন্যা) এর জন্মদিন

0
5
বিক্রমপুরের আলোকিত মানুষ অমিতা সেন (আশ্রমকন্যা) এর জন্মদিন

প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ২রা শ্রাবন ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ২১ মহরম, ১৪৪৭ হিজরী।

বিক্রমপুর খবর : নিউজ ডেস্ক : অমিতা সেন ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহধন্য আশ্রম কন্যা এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মা।

অমিতা সেনের জন্ম ১৯১২ খ্রিস্টাব্দের ১৭ই জুলাই বেঙ্গল প্রেসিডেন্সির বর্তমানে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতনে। পিতা রবীন্দ্র-পরিকর আচার্য ক্ষিতিমোহন সেন এবং মাতা কিরণবালা দেবী।

তাঁদের পৈতৃক নিবাস ছিল অধুনা বাংলাদেশের তৎকালীন বিক্রমপুরের (বর্তমান মুন্সীগঞ্জ জেলার) টঙ্গিবাড়ী উপজেলার সোনারং গ্রামে।

অমিতার ছাত্রীজীবন কাটে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্যে। বাংলা ‘শ্রাবণ’ মাসে অমিতার জন্ম হয়েছিল বলে রবীন্দ্রনাথ অমিতাকে ‘শ্রাবণী’ বলেই সম্বোধন করতেন।

সঙ্গীতে তার গুরু ছিলেন রবীন্দ্রনাথ ও দিনেন্দ্রনাথ।

রবীন্দ্রনাথ পরিচালিত বিভিন্ন উৎসবে ও নৃত্যানুষ্ঠানে আশৈশব যুক্ত থেকেছেন। নৃত্য ও অভিনয়ে বিশেষ পারদর্শিনী ছিলেন তিনি। ‘নটীর পূজা’ র প্রথম অভিনয়ে ‘মল্লিকা’ এবং ‘শাপমোচন’ -এ প্রথম অভিনয়ে তার ‘রাণী’ র ভূমিকা ছিল। এছাড়া অভিনয় করেছেন বিভিন্ন ঋতুনাট্যে। জুজুৎসুও শিখেছিলেন জাপানি প্রশিক্ষক তাগাকাকির কাছে।

১৯৩২ খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃষি-রসায়নবিদ আশুতোষ সেনের সাথে তার বিবাহ হয়।

১৯৯৮ খ্রিস্টাব্দে অর্থনীতিতে নোবেলজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন তাঁদের পুত্র। অমিতা সেনের পৌত্র-পৌত্রীরা হলেন – নন্দনা সেন, অন্তরা দেব সেন নন্দিনী সেন ও কবির সেন।

অমিতা সেন নিজেকে সর্বত্র আশ্রমকন্যা বলে পরিচয় দিতেন। তার রচিত গ্রন্থগুলি হল –

∆শান্তিনিকেতনের আশ্রমকন্যা
∆আনন্দ সর্বকাজে
∆শিরীশ বকুল আমের মুকুল
∆চলে যায় দিন প্রভৃতি।

শান্তিনিকেতনের মহিলাদের মুখপত্র ‘শ্রেয়সী’ পত্রিকার সম্পাদনা করতেন তিনি।

বিবাহের পর স্বামীর চাকরিসূত্রে বিভিন্ন জায়গায় ঘুরলেও শান্তিনিকেতনের সঙ্গে কখনো তার সম্পর্কও ছিন্ন হয়নি৷ ২০০৫ খ্রিস্টাব্দের ২২ শে আগস্ট শান্তিনিকেতনেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

২২ আগস্ট ২০০৫ সালে শান্তিনিকেতন বীরভূম পশ্চিমবঙ্গ ভারতে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তাঁহার বয়স হয়েছিল ৯৩ বছর।

আজ এই মহীয়সী নারীর ১১৪ তম জন্মদিন।স্মরণ করি এবং ফুলেল শ্রদ্ধা জানাই।

গুগল সহায়তায় সম্পাদিত
নাছির উদ্দিন আহমেদ জুয়েল
সম্পাদক ও প্রকাশক
বিক্রমপুর খবর ডট কম
তারিখ: ১৭ জুলাই ২০২৫

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন