প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ১২ মহরম, ১৪৪৭ হিজরী।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : লালমোহন ঘোষ (Lalmohan Ghosh) একজন বাঙালি ব্যারিস্টার ও রাজনীতিবিদ ছিলেন। তিনি ভারতের জাতীয় কংগ্রেস দলের ১৬ তম সভাপতির পদ অলংকৃত করেন।
লালমোহন ঘোষ ১৮৪৯ সালে নদিয়া জেলার কৃষ্ণনগর শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল রামলোচন ঘোষ।
তার পৈতৃক নিবাস পূর্ববঙ্গের বিক্রমপুরের সিরাজদিখানের (বর্তমানে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায়) বয়রাগাদী ( বৈরাগাদী) গ্রামে। পিতা রামলোচন ঘোষ ছিলেন রাজা রামমোহন রায়ের একনিষ্ঠ ভক্ত। জড়িত ছিলেন সমাজসংস্কারের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গেও। সেই আবহেই উদারতার দিগন্তবিস্তৃত মনোভাব নিয়ে বড়ো হয়ে উঠেছিলেন বড় ভাই ব্যারিস্টার মনমোহন ঘোষ এবং ছোট ভাই ব্যারিস্টার লালমোহন ঘোষ।
কৃষ্ণনগর সরকারি কলেজ থেকে প্রথম বিভাগে প্রবেশিকা পরীক্ষায় পাশ করে লন্ডন চলে যান। বিলেত থেকে ব্যারিস্টারি পাশ করে কলকাতা উচ্চ আদালতে যোগদান করেন ১৮৭৩ সালে। তার দাদা মনমোহন ঘোষও ছিলেন খ্যাতনামা ব্যারিস্টার ও রাজনীতিবিদ।
১৯০৩ সালের মাদ্রাজ অধিবেশনে লালমোহন ঘোষ ভারতীয় জাতীয় কংগ্রেস দলের সভাপতি নির্বাচিত হন। তার রাজনৈতিক চিন্তাভাবনা ছিল ভিক্টোরীয় আমলের গনতান্ত্রিক মানবতাবাদী ধরনের। পাশ্চাত্য সংস্কৃতি ও শিক্ষার পক্ষে মতদান করেন তিনি। ভারতীয়দের পাশ্চাত্য রীতিতে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষাদানের দাবী তোলেন কংগ্রেস অধিবেশনে। তিনিই প্রথম উদারপন্থী ভারতীয় যিনি হাউস অফ কমন্সের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। সাহেবি ধারায় শিক্ষা, আইন ও ন্যায়ের ধারনায় ভারতবাসীকে শিক্ষিত করা, গণতান্ত্রিক চেতনা, শিল্প ও কাজের অধিকারের পক্ষে জোরালো সওয়াল করেন তিনি। বিশ্ববিদ্যালয় বিল, অফিসিয়াল সিক্রেট বিল মাদ্রাজ মিউনিসিপ্যালিটি বিল ইত্যাদির প্রতিবাদ করেন ওবভারতীয় ব্যবসা বাণিজ্যের ওপর ব্রিটিশ শোষননীতির ফলে দেশী শিল্পের সর্বনাশের কথা স্মরণ করিয়ে দেন। ২০ ডিসেম্বর, ১৮৯২ খ্রিষ্টাব্দে কলকাতার টাউন হলে তার প্রদত্ত বক্তৃতার ফলে ১৮৯৩ সালে ভারতীয় বিচারব্যবস্থায় জুরি প্রথার পূনপ্রবর্তন হয়।
১৮ অক্টোবর, ১৯০৯ সালে কলকাতায় লালমোহন ঘোষ মৃত্যু বরণ করেন।
√√√ ব্যারিস্টার লালমোহন ঘোষ এর বড় ভাই ব্যারিস্টার মনমোহন ঘোষ এবং তাঁহার জ্যেষ্ঠা ভাগ্নি কবি বিনয়কুমারী ধর কে নিয়ে লেখা পরের পর্ব ২টি পড়ার জন্য আহ্বান করছি ।
গুগল সহায়তায় সম্পাদিত
নাছির উদ্দিন আহমেদ জুয়েল
সম্পাদক ও প্রকাশক
বিক্রমপুর খবর ডট কম
এবং
কিউরেটর
বিক্রমপুর জাদুঘর
তারিখ: ৮ জুলাই ২০২৫
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com
















































