বিক্রমপুরের আলোকিত মানুষ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রকার শহীদুল হক খানের ২য় মৃত্যুবার্ষিকী আজ

0
0
বিক্রমপুরের আলোকিত মানুষ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রকার শহীদুল হক খানের ২য় মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: রবিবার ২০ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)।। ২১ শাওয়াল ১৪৪৬ হিজরী।

বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : দেশের বিশিষ্ট চলচ্চিত্রকার, নাট্যনির্মাতা ও সাংবাদিক শহীদুল হক খানের আজকে দ্বিতীয় মৃত্যুবার্ষিকী।

বিক্রমপুরের আলোকিত মানুষ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রকার শহীদুল হক খান ১৯৭৩ সালে সমরেশ বসুর উপন্যাস অবলম্বনে নিজের ক্যারিয়ারের প্রথম চলচ্চিত্র ‘ছুটির ফাঁদে’ নির্মাণ করেন। বাংলাদেশে প্রথম ভারতীয় নায়িকা ঝুমুর গাঙ্গুলি অভিনীত এই চলচ্চিত্রে গীতিকার হিসেবেও আত্মপ্রকাশ হয়েছিল তার। এই চলচ্চিত্রে নিজের লেখা গানের জন্য গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।
এরপর একের পর এক দর্শক-প্রিয় কাজ উপহার দিয়েছেন গুণী এই নির্মাতা। ১৯৯৪ সালে বাংলাদেশ টেলিভিশনে তিনি প্রথম নির্মাতা হিসেবে ইমদাদুল হক মিলনের রচনায় ‘কোথায় সেজন’ দিয়ে প্যাকেজ নাটক নির্মাণ শুরু করেন।
এরপর অসংখ্য টিভি নাটক নির্মাণ করেছেন তিনি। তার হাত ধরেই মিডিয়াতে আগমন ঘটে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পপির। তার নির্মিত ‘নায়ক’ নাটকে পপির সঙ্গে ইলিয়াস কাঞ্চন নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন।
বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতায়ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন শহীদুল হক খান। বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সিনিয়র সদস্য তিনি।
তার রচিত ও প্রকাশিত বইয়ের সংখ্যা ৭৯টি। যার মধ্যে ‘বঙ্গবন্ধু হত্যার ফাঁসির রায়, জেগে ওঠে বাংলাদেশ, হাজার জনতার দৃষ্টিতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ ও শেখ মুজিব, বঙ্গবন্ধু সকলের, জাতির স্নেহধন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, এবং সবাইকে হারিয়েছি, দেশকে কিছু দেবার জন্যে বেঁচে আছি বিশেষ উল্লেখযোগ্য।
তবে ২০১৪ সালে এক দুর্ঘটনায় এই গুণী পরিচালক ও লেখকের একটি হাত সম্পূর্ণ অকেজো হয়ে যায়। অনেক চিকিত্সা এবং লাখ লাখ টাকা ব্যায় করে সর্বশেষ ভারতের তামিলনাড়ু রাজ্যের গঙ্গা হাসপাতালের প্রখ্যাত অর্থপেডিক সার্জন ডা. রাজা সভাপতির মাধ্যমে অস্ত্রপ্রচার করা হয়।
১৯৪৮ সালের ১১ নভেম্বর তিনি বিক্রমপুরের লৌহজং উপজেলার কান্দি পাড়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে সিনে সাংবাদিক, কলামিস্ট, নাট্যকার, টিভি প্যাকেজ নাটক নির্মাতা ও টিভি ম্যাগাজিনের উপস্থাপকও ছিলেন।
শহীদুল হক খানের ২য় মৃত্যুবার্ষিকীতে বিক্রমপুর খবর এর পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন