প্রচ্ছদ আবহাওয়া বজ্রপাতে খেজুর গাছে আগুন!

বজ্রপাতে খেজুর গাছে আগুন!

0
10
বজ্রপাতে খেজুর গাছে আগুন!

প্রকাশিত: রবিবার, ৪এপ্রিল ২০২১ইং।। ২১শে চৈত্র  ১৪২৭ বঙ্গাব্দ (বসন্তকাল)।। ২১ শা’বান ১৪৪২হিজরী

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক :নাটোরের বড়াইগ্রামে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে একটি খেজুর গাছে আগুন লেগে পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (৪ এপ্রিল) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার রয়না গ্রামে রাস্তার পাশের একটি খেজুর গাছে এ আগুন লাগে।

পরে এলাকাবাসী দৃশ্যটি মুঠাফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করলে তা ছড়িয়ে পড়ে। তবে বজ্রপাতে খেজুরগাছে আগুন লাগা ছাড়া নাটোরের কোথাও কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

রোববার নাটোরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় বয়ে যায়। এতে গাইবান্ধায় ৪ জন নিহত হন।

নিউজটি শেয়ার করুন .. ..             

   ‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।

আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন

error: Content is protected !!