প্রকাশিত:শনিবার, ২১ অক্টোবর ২০২৩ ইং।। ৫ কার্তিক ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্ত কাল)।। ৫ রবিউস সানি, ১৪৪৫ হিজরি।।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : ইসরাইলের বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুতে আজ শনিবার রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ।
গাজাসহ ফিলিস্তিনের অন্যান্য স্থানে ইসরাইলি দখলদার বাহিনীর সাম্প্রতিক হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। যদিও শনিবার বাংলাদেশে সাপ্তাহিক ছুটির দিন।
রাষ্ট্রীয় শোক উপলক্ষে শুক্রবার (২০ অক্টোবর) বাদ জুমা নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতার জন্য বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
শনিবার বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়েছে।
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায়। এরপর থেকে গাজায় নির্বিচারে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এতে প্রাণ হারাচ্ছে শতশত ফিলিস্তিনি। গাজার আল আহলি আরব হাসপাতালে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে পাঁচ শ’ নিহত হয়েছে।
(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
আপনার আশেপাশে সাম্প্রতিক খবর পাঠিয়ে দিন email bikrampurkhobor@gmail.com

















































