প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষায় বিনিয়োগ করবে জাইকা

0
3
প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষায় বিনিয়োগ করবে জাইকা

প্রকাশিত: বৃহস্পতিবার ৮মে, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ২৫শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)।। ৯ই জিলকদ, ১৪৪৬ হিজরী।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : দেশের প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষার মানোন্নয়নে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। এ বিষয়ে শিগগিরই একটি প্রকল্প গ্রহণ করবে সংস্থাটি।

বৃহস্পতিবার (৮ মে) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) আয়োজিত উচ্চশিক্ষা বিষয়ক দ্বিপাক্ষিক সভায় জাইকার পক্ষ থেকে এসব জানানো হয়।

সভায় ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজের সঙ্গে বৈঠক করেন জাইকার টেকনিক্যাল এডুকেশন অ্যাডভাইজার টিমের প্রধান উপদেষ্টা সারেই মোতো।

তিনি বলেন, শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধিতে দ্রুত একটি প্রকল্প গ্রহণ করা হবে এবং এর লক্ষ্য নির্ধারণ করা হবে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জাপানের বিশ্ববিদ্যালয়ের গবেষণা সহযোগিতা ও যৌথ ডিগ্রি প্রদানে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা প্রদান করা হবে।

Educational workshops

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ বলেন, দেশের প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষার পোস্ট গ্রাজুয়েট স্তরে বিশেষ প্রণোদনা দেওয়ার সুযোগ কম। ফলে শিক্ষার্থীরা পোস্ট গ্রাজুয়েট সম্পন্ন করতে উৎসাহ বোধ করেন না। এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীরা পোস্ট গ্রাজুয়েট করতে আগ্রহী হবে।

সভায় আরো উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মো. সাইদুর রহমান, ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, অতিরিক্ত পরিচালক শাহ মোহাম্মদ আমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন