পাকিস্তানের কাছে ৪৩২ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়েছে বাংলাদেশ

0
1
পাকিস্তানের কাছে ৪৩২ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়েছে বাংলাদেশ

প্রকাশিত: বৃহস্পতিবার ১৭ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)।। ১৮ শাওয়াল ১৪৪৬ হিজরী।

বিক্রমপুর খবর :অনলাইন ডেস্ক :স্বাধীনতাপূর্ব ক্ষতিপূরণ হিসেবে বাংলাদেশ ক্ষতিপূরণ বাবদ ৪৩২ কোটি ডলারের বিষয়ে পাকিস্তানের সাথে আলোচনা করেছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব জসিম উদ্দিন।

আজ বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বংলাদেশের পররাষ্ট্র সচিব।

তিনি জানান, ‌‘বাংলাদেশের আগের একটি হিসাবে ৪০০ কোটি ডলার এবং আরেকটা হিসাবে ৪৩২ কোটি ডলার। এ হিসাব আজকের আলোচনায় বলেছি।

একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়া নিয়ে আলোচনা

 

পররাষ্ট্র সচিব জানান, অমীমাংসিত যেসব সমস্যা আছে, সেগুলো নিয়ে পাকিস্তান আলোচনায় থাকবে বলে বাংলাদেশকে জানিয়েছে।

বাংলাদেশ ভারতের পরিবর্তে পাকিস্তানের দিকে ঝুঁকছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নে জসিম উদ্দিন বলেন, ‘বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক এখন যে জায়গায় দাঁড়িয়েছে, সেটাকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে গেলে অমীমাংসিত বিষয়গুলোর মীমাংসা করা প্রয়োজন।’

 পাকিস্তানের সাথে সরাসরি বিমান যোগাযোগ চালু হচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন, ‘এক দেশ থেকে আরেক দেশে মানুষ গেলে সেটাকে ঝোঁকা মনে হয় না। আমরা পাকিস্তানের সঙ্গে যেভাবে এনগেজ হচ্ছি সেটার ভিত্তি হচ্ছে পরস্পরের প্রতি শ্রদ্ধা ও পারস্পরিক লাভ।
একাত্তরের অপরাধের জন্য পাকিস্তানের বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়ার বিষয়ে এই বৈঠকে বাংলাদেশ নিজেদের অবস্থান তুলে ধরেছে বলে জানান পররাষ্ট্রসচিব।

তিনি বলেন, ‘কূটনীতির কাজ হচ্ছে আমাদের অবস্থানটা তুলে ধরে সেটা নিয়ে এগিয়ে যাওয়া। তারা বলেছে এ বিষয় তারা ভবিষ্যতে আলোচনায় রাখতে চান।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন