প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ১২ মহরম, ১৪৪৭ হিজরী।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক- পাকা আমের সুঘ্রাণ কার না ভালো লাগে! সুমিষ্ট এই রসালো স্বাদের ফলের জন্য আমাদের সারা বছরের অপেক্ষা। কাঁচা আম দিয়ে নানা ধরনের রেসিপি তৈরি করা হলেও অনেকে পাকা আম কেটে খেতেই বেশি পছন্দ করেন। কিন্তু আপনি কি জানেন যে পাকা আম দিয়ে সুস্বাদু ক্ষীর তৈরি করা যায়? এই গরমে ঠান্ডা ঠান্ডা আমের ক্ষীর খেলে জুড়াবে প্রাণ। চলুন জেনে নেওয়া যাক, পাকা আমের ক্ষীর তৈরির রেসিপি-
চিনি- ১/৩ কাপ
সুজি- ১ চা চামচ
দুধ- ২ কাপ
কাজু বাদাম গুঁড়া- ৩টি
গুঁড়া দুধ- ৪ চা চামচ।
যেভাবে তৈরি করবেন
আমের খোসা ছাড়িয়ে ছোট টুকরা করে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। দুধ ভালো করে জ্বাল দিয়ে এরপর আমের পাল্প দিয়ে ভালো করে নাড়ুন। মিনিট দশেক পরে গুঁড়া দুধ ও সুজি দিয়ে ভালো করে নাড়ুন। গাঢ় হয়ে গেলে চিনি দিয়ে দিন। এরপর তাতে কাজু বাদামের গুঁড়া ছড়িয়ে নামিয়ে নিন। স্বাভাবিক তাপমাত্রায় এলে ফ্রিজে রেখে ঠান্ডা করুন। এবার পছন্দসই পরিবেশন পাত্রে সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু আমের ক্ষীর।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com















































