প্রকাশিত: মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩ ইং।। ১৮ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ (শরৎকাল)।। ১৭ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি।।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : হিমালয়ের দেশ নেপালে মাত্র এক ঘণ্টার ব্যবধানে চারবার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (৩ অক্টোবর) শক্তিশালী কম্পন অনুভব করেন নেপালিরা। এছাড়া কম্পন টের পান ভারতের রাজধানী নয়াদিল্লির মানুষও।
এছাড়া একই দিন ভারতের অরুনাচল প্রদেশে ৩টা ২৭ মিনিটে ৫ দশমিক ২ মাত্রা এবং কয়েক মিনিট পর উত্তরাখণ্ডে ৩ দশমিক ৩ মাত্রার কম্পন অনুভূত হয়।
মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র জানায়, ‘৩ অক্টোবর ২০২৩ ভারতীয় সময় ২টা ৫১ মিনিটে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। গভীরতা: ৫ কিলোমিটার। কেন্দ্র: নেপাল।’
এদিকে চারটি ভূমিকম্প আঘাত হানলেও নেপালে এখনো বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
নেপাল বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ অঞ্চলে পড়েছে। যার কারণে দেশটি সবসময় ভূমিকম্পের ঝুঁকিতে থাকে।
২০১৫ সালের এপ্রিলে ৭ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্পে নেপালে ৮ হাজার মানুষের মৃত্যু হয়। এছাড়া আহত হন আর ২১ হাজার মানুষ।
সুত্র: এনডিটিভি
(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
আপনার আশেপাশে সাম্প্রতিক খবর পাঠিয়ে দিন email bikrampurkhobor@gmail.com

















































