প্রকাশিত:শনিবার ০৪ সেপ্টেম্বর ২০২১ইং।। ২০ই ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ (শরৎকাল)।।২৫শে মহররম ১৪৪৩ হিজরী।।
বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : পদ্মার পানি বাড়ায় মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী ও লৌহজং উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে হাজার হাজার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে।
শনিবার (৪ সেপ্টেম্বর) জেলার ভাগ্যকূল পয়েন্টে পদ্মা নদীর পানি বিপৎসীমার ৪৬ মিটার উপর দিয়ে এবং মাওয়া পয়েন্টে বিপৎসীমার ৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল-বানারী, কামারখাড়া, দিঘীরপাড়, পাঁচগাও এবং লৌহজং উপজেলার কলমা, কনকসার, হলদিয়া, কুমারভোগ, মেদিনীমন্ডল ইউনিয়নের নিচু গ্রাম গুলোতে পানি ঢুকে পড়েছে। টানা পানি বাড়ায় অপেক্ষাকৃত উঁচু এলাকাগুলোতেও পানি ঢুকতে শুরু করেছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট।
মুন্সিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নরেন্দ্র শংকর চক্রবর্তী জানান, আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত পদ্মায় পানি বাড়তে থাকবে। এরপর পানি কমার সম্ভাবনা আছে। তবে বৃষ্টিতপাত হলে আরও কিছুদিন পানি বাড়তে পারে।
(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1

নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।













































