নির্বাচন হবেই, কোনো ষড়যন্ত্র করে নির্বাচনকে আটকে রাখা যাবেনা- মীর সরফত আলী সপু

0
1
নির্বাচন হবেই, কোনো ষড়যন্ত্র করে নির্বাচনকে আটকে রাখা যাবেনা- মীর সরফত আলী সপু

প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ১লা শ্রাবন ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ২০ মহরম, ১৪৪৭ হিজরী।

বিক্রমপুর খবর : শ্রীনগর প্রতিনিধি : বাংলাদেশে নির্বাচন হবেই-কোনো ষড়যন্ত্র করে নির্বাচনকে আটকে রাখা যাবেনা। প্রয়োজনে রাজপথে আন্দোলন সংগ্রাম করে নির্বাচন আদায় করবো। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু এমন হুঁশিয়ারি দিয়েই বলেছেন।

বুধবার (১৬ জুলাই) মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ড.মো. ইউনুস ও তারেক রহমানের বৈঠকের পর নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা ছিলো তা কেটে গেছে। এরপর থেকেই একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন নির্বাচন ঠেকাতে। তবে জনগণ সেই ষড়যন্ত্র সফল হতে দেবে না।

শ্রীনগরের ভাগ্যকুল রোডের বটতলা জমজম টাওয়ার থেকে শুরু হওয়া মিছিলটি শ্রীনগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রীনগর ছনবাড়ী আন্ডারপাসে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় মিছিলে নেতৃত্ব দেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, তাজুল ইসলাম, রফিকুল ইসলাম রজন, ইদ্রিস আলী, কাজী শামীম ইমাম সাচ্চু, জসিম মোল্লা, শ্রমিক দলের সভাপতি শফিক মোড়ল, সাধারণ সম্পাদক শফিক ভূঁইয়া, যুবদল নেতা মাসুদ রানা, নাইম লস্কর, আসিফুল ইসলাম অভি, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ ও শামসুল ইসলাম। এসময় মিছিলে প্রায় হাজার খানেক নেতাকর্মী অংশগ্রহণ করেন। পরে জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদ ও ওয়াসিমসহ সকল শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন